1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে পুলিশের মোটর সাইকেলে ফেনসিডিল পাচার আটক- ১ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

লালমনিরহাটে পুলিশের মোটর সাইকেলে ফেনসিডিল পাচার আটক- ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৩১৫ বার

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট:
লালমনিরহাট সদর উপজেলার লালমনিরহাট-মোগলহাট আঞ্চলিক সড়ক থেকে ফেনসিডিলসহ ইয়াসিন আলী (৩৫) নামক এক মাদক চোরাকারবারীকে আটক করেছেন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)র সদস্যরা। ইয়াসিন আলী লালমনিরহাট শহরের পুরান বাজার (কালীবাড়ী) এলাকার বেলাল হোসেনের পুত্র।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইয়াসিন আলী ফেনসিডিল বহনে এক পুলিশ কর্মকর্তার মোটর সাইকেল ব্যবহার করছিলেন।

লালমনিরহাট ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন সত্যতা নিশ্চিত করেন বলেন, ফেনসিডিল পাচারে ব্যবহৃত লাল রঙ্গের পালসার মোটরসাইকেলটির (দিনাজপুর-এ-৯১১৪) মালিক পুলিশ লাইন্সে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের ইনস্পেকটর মশিউর রহমান।

মশিউর রহমান এর আগে আদিতমারী থানায় দায়িত্ব পালন করার সময় মাদকের সঙ্গে সম্পৃক্ততা থাকায় এক মাস আগে তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী বলেন, মোটর সাইকেলে ২জন ছিলেন। ডিবি মোটর সাইকেলটির গতিরোধ করলে একজন সরে আড়ালে চলে যান।

সে সময় নেতৃত্বে ছিলেন উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান। তিনি বলেন, মোটর সাইকেলে একজনই ছিলেন, তাকে আটক করা হয়েছে। ইয়াসিন মোগলহাট সীমান্ত থেকে শহরের দিকে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াসিন মোটর সাইকেলের মালিকের নাম জানিয়েছেন। পুলিশ তদন্ত করেছে।

লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন, বিষয়টি গুরুত্বসহকারে পুলিশ তদন্ত করছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net