ঢাকা   ১০:২৫:৫০ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

লোহাগাড়ায় পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৩১৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আবদুল করিম, লোহাগাড়া প্রতিনিধিঃ
একদিকে করোনাভাইরাস অন্যদিকে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিলে লোহাগাড়া উপজেলার পল্লী বিদ্যুৎ গ্রাহকের অনেকেই দিশেহারা। মিটারের রিডিং এবং বিদ্যুৎ বিলের সঙ্গে মিল না থাকায় গ্রাহকরা প্রতারিত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গ্রাহকরা জানান, এ যেন ‘মরার উপর খাঁড়ার ঘা’

করোনার কারণে বিদ্যুৎ বিভাগের মিটার রিডাররা ঘরে বসে গ্রাহকের বিদ্যুৎ বিল তৈরি করেছে। এতে দোকান-পাট, ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ থাকলেও স্বাভাবিক সময়ের চেয়ে বেশি বিল পরিশোধ করতে হচ্ছে।

অনুসন্ধানে দেখা গেছে, করোনা ভাইরাসের এই উদ্ভূত পরিস্থিতিতেও প্রায়ই ২/৩ গুন বাড়িয়ে বিল করা হয়েছে। ক’মাস আগেও ৪’শ থেকে ৬’শ টাকা বিল আসলেও এ মাসে বিল সেখানে হয়েছে ১৭’শ থেকে ৩ হাজার টাকা। করোনায় আয় রোজগার না থাকায় অতিরিক্ত বিল পরিশোধ করতে হিমশিম খাচ্ছে গ্রাহকরা।

এ ব্যাপারে লোহাগাড়া পল্লী বিদ্যুৎ অফিসের (ডিজিএম) সরওয়ার জাহান বার্তা বাজার পত্রিকাকে জানান, করোনার কারণে কিছু বিল গরমিল হয়েছে। এই জন্য আমরা সমন্বয় সেল গঠন করেছি। এই ধরণের অভিযোগ পেলে রিডিং দেখে সমন্বয় করে দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি