1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় জিপিএ-৫ প্রাপ্ত দরিদ্র পরিবারের মেধাবী ছাত্রের উচ্চশিক্ষা অনিশ্চিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে

শরণখোলায় জিপিএ-৫ প্রাপ্ত দরিদ্র পরিবারের মেধাবী ছাত্রের উচ্চশিক্ষা অনিশ্চিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৩৩৮ বার

নইন আবু নাঈমঃ বাগেরহাটের শরণখোলায় মেধাবী ছাত্র শাকিল মুন্সি ২০২০ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ নিয়ে পাশ করলেও অর্থাভাবে উচ্চ শিক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের হতদরিদ্র রফিক মুন্সীর (রফিক মাঝি) পুত্র শাকিল মুন্সী ২০২০ সালে অনুষ্ঠিতব্য এস.এস.সি পরীক্ষায় রায়েন্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে কিন্তু ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চাওয়া শাকিলের পরিবারের অর্থাভাবে উচ্চ শিক্ষা গ্রহনে ভাল কোন কলেজে ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। শাকিলের পিতা রফিক মাঝি জানান, আগে রায়েন্দা খালে খেয়ায় যাত্রী পারাপার করে উপার্জিত অর্থে অর্ধাহারে অনাহারে তাদের সংসার চলত। রায়েন্দা খালে ব্রীজ হবার কারনে আয়ের উৎস বন্ধ হয়ে গেছে এখন দিন মজুরী, মানুষের বাড়িতে কাজ ও বাজারে প্লাস্টিকের বোতল কুড়িয়ে ভাঙ্গাড়ি দোকানে বিক্রি করে কোনমতে সংসার চলে। ছেলেটা এখন এসএসসিতে ভাল ফলাফল নিয়ে পাশ করলেও উচ্চ শিক্ষার জন্য কলেজে ভর্তি ও লেখাপড়ার খরচ জোগানোর সামর্থ তার পরিবারের নেই। রেজাল্ট বের হবার পর থেকে ছেলেটি মন খারাপ করে বসে থাকে ও কান্নাকাটি করে তাই ছেলের চিন্তায় রাতে ঘুম নেই বাবা-মায়ের। শাকিলের পিতা রফিক মাঝি দেশের বিত্ত্ববান দানশীল ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সরকারের কাছে সহায়তার আবেদন জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net