ঢাকা   ০৯:৫৭:৫৭ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

শ্রীনগর ইউনিয়নে সুবিধাভোগীর নামের তালিকা প্রস্তুতে অনিয়ম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৩৬৩ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি: শ্রীনগর সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডে করোনা মোকাবেলায়
সুবিধাভোগীদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদানে নামের তালিকা প্রস্তুতে অনিয়মের
অভিযোগ উঠেছে। ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মো. জাকির হোসেন ও ১, ২ ও ৩নং ওয়ার্ডের
মহিলা ইউপি সদস্য জহুরা বেগমের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এর আগে কয়েকদিন আগে
এসব অনিয়মের অভিযোগ এনে স্থানীয় ভোক্তভোগীরা বিক্ষোভ করেন। স্থানীয়রা জানায়, জাকির
হোসেন মেম্বার ও জহুরা বেগমের কারসাজিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার নগদ টাকা
প্রদানে একই পরিবারের ৩ জন, মেম্বারদের আত্মীয় স্বজনদের তালিকায় অর্ন্তভুক্ত করার পাশাপাশি
অনেকের তথ্য গোপন করে ভুল ঠিকানা দেয়াসহ ইচ্ছেমত কয়েকটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে।
তালিকা প্রস্তুতে অনিয়ম করায় জনপ্রতিনিধিদের প্রতি ক্ষোভও প্রকাশ করেন স্থানীয়রা।
খোঁজ খবর নিয়ে জানা যায়, ইউনিয়নের ২নং ওয়ার্ডে যে নামের তালিকার প্রস্তুত করা হয়েছে
তার ক্রমিক নং লক্ষ্য করা গেছে, ১৯০, ১৯৫, ১৯৬, ২০১ নং নামের ৪ জন জহুরা মেম্বারের আপন
ভাতিজা ও ভাগিনা হন তারা। একই পরিবারের আপন ৩ ভাই তালিকার ক্রমিক নং যথাক্রমে ১৪২, ১৬৬ ও
২১৮সহ অপর আপন ৩ ভাই যথাক্রমে তালিকায় অনুযায়ী ক্রমিক নং ১৩২, ১৬০ ও ১৬২। এছাড়াও ১১৯,
১২৩ এবং ১৫২, ২০০ পিতা পুত্র। এমন অনেক পরিবারে একাধিক নাম ওই তালিকায় অর্ন্তভুক্ত করা
হয়েছে। এছাড়াও প্রবাসীদের নামও এই তালিকায় রাখা হয়েছে। অন্যদিকে রহস্যজনক কারণে
তালিকায় সুবিধাভোগীদের প্রকৃত গ্রামের নামের স্থানে ঘুরেফিরে একটি গ্রামের
(কানাই নগর) নামই ব্যবহার করতে দেখা গেছে। তালিকায় কিছু মোবাইল নম্বর রয়েছে যা কিনা
সন্দেহ জনক। এখানেও রয়েছে প্রশ্ন। আরো জানা যায়, স্থানীয় ইউপি সদস্য জাকির ৬০টি ও
মহিলা ইউপি সদস্য জহুরা ৩০টি নাম দেওয়ার মাধ্যমে উক্ত তালিকা প্রস্তুত করা হয়। এই অনিয়মের
বিষয়ে এলাকা বাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। শ্রীনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী
লীগের সভাপতি মো. ফারুক চৌধুরী জানান, তালিকা প্রস্তুতে ব্যাপক অনিয়ম হয়েছে।
অনেকেই অভিযোগ করেছেন। এছাড়াও তালিকা করার সময়ে স্থানীয়ভাবে কাউকে ডাকা হয়নি।
স্থানীয় জাকির মেম্বারের আপন ভাবির নামও তালিকায় রাখা হয়েছে। তারা এলাকায় স্বচ্ছল পরিবার
হিসেবে সবাই জানেন।
মহিলা ইউপি সদস্য জহুরা বেগমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে আনিত
অভিযোগ অস্বীকার করে বলেন, যারা পেছে তারা পাপ্য। তার একাধিক ভাতিজা ও ভাগিনাদের নামের
বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তারা অসহায় তাই তাদের নাম এছেছে। স্থানীয় ইউপি সদস্য
মো. জাকির হোসেনের কাছে জানতে চাইলে কিছুটা অনিয়মের বিষয়ে স্বীকার করে বলেন,
আমি ওই সময়ে লকডাউনে থাকার কারণে একজনের কাছে দায়িত্ব দিয়েছিলা। এতে করে কিছু
গড়মিল হয়েছে। এছাড়া কোনও অনিয়ম হয়নি বলে দাবী করেন। শ্রীনগর ইউনিয়ন (সদর) পরিষদের
চেয়ারম্যান হাজী মোখলেছুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, কিছু পরিবারে
প্রতিবন্ধী থাকার কারণে একই পরিবারের মধ্যে থাকতে পারে। এছাড়াও মধ্যবিত্ত পরিবার গুলো
চাইতে পারেনা সে ক্ষেত্রেও হতে পারে। তবে তালিকা প্রস্তুতে অনিয়ম হয়নি বলে দাবী তার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি