1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সম্প্রতি ফটো ল্যাব ছবির পরিবর্তনে যেমন সহায়ক তেমনি করোনাও বিশ্বমানবতাকে ঢেলে সাজাতে সহায়ক-রিজু সরকার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ

সম্প্রতি ফটো ল্যাব ছবির পরিবর্তনে যেমন সহায়ক তেমনি করোনাও বিশ্বমানবতাকে ঢেলে সাজাতে সহায়ক-রিজু সরকার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ২৭৬ বার

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,স্টাফ রিপোর্টারঃ
সম্প্রতি ফটো ল্যাব ছবির পরিবর্তনে যেমন সহায়ক তেমনি করোনাও বিশ্বমানবতাকে ঢেলে সাজাতে পাঠিয়েছেন মহান রাব্বুল আলামিন। কমিউনিটি পুলিশিং ফোরাম গংগাচড়া উপজেলা সমন্বয় কমিটির সদস্য সচিব, জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক সফল প্রতি মন্ত্রী জনাব আলহাজ্ব মশিউর রহমান রাঙ্গার রাজনৈতিক সেক্রেটারি, একাধারে সাংবাদিক ও সংগঠক সাধারণ সম্পাদক গংগাচড়া প্রেস ক্লাব জনাব মোঃ আলী আরিফ সরকার রিজু বলেন, সম্প্রতি ফেসবুকে ফটো ল্যাবের সাহায্যে নিজেদের তথা প্রিয়জনদের ছবি এ্যাডিট করে প্রচারের প্রবনতা বেশি বেশি দেখা যাচ্ছে। কারো সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে আবার অনেককে বিকৃত দেখাচ্ছে। এ খেলায় অনেককে উৎসাহিত মনে হচ্ছে। এর মাঝে আমার শ্রদ্ধাশীল ব্যাক্তিকেও দেখেছি। দেশের এই দুর্যোগকালীন মুহুূর্তে নিজেদের ছবিকে পাল্টিয়ে উপস্হাপনের বিষয়টি আমি অন্য ভাবে না ভেবে ভাল দিকটাই ধরে নিচ্ছি যে, আমরা পরিবর্তন হতে চাই, নিজেকে অন্য সাজে দেখিয়ে।
আমি আমার বিবেচনা থেকে ইতিপুর্বে বলেছি আজও বলছি, করোনা এসেছে বিধ্বস্ত পৃথিবীকে সংস্কার করতে এবং বিশ্ব মানবতাকে মানবিক হওয়ার ( পরিবর্তন হওয়ার ) আহ্বান জানাতে। আমরা আমাদের ধর্ম চর্চায় বা ধর্মের প্রতি যত্নবান হয়ে পরিবর্তন হতে পারি এবং প্রার্থনায় করোনার করাল গ্রাস থেকে মুক্তি পেতে পারি ইহাই চিরন্তন সত্য বাণী । করোনা’র উদ্দেশ্য একেবারে বৃথা যায়নি। তার আগমনে আমরা অনেক কিছু শিখেছি এবং ধর্মগ্রন্থে লেখা থাকলেও বাস্তবে তা দেখিতেছি।
ফটো ল্যাবের এই খেলাটি পরিবর্তের লেখা হিসেবে যখন আমার মনে হয়েছে, ঠিক সেই সময় আমার মনে পড়েছে রংপুর জেলার মাননীয় পুলিশ সুপার আমার প্রিয় ব্যাক্তিত্ব জনাব বিপ্লব কুমার সরকার সাহেবের কথা। যিনি রংপুর জেলার দ্বায়িত্ব গ্রহনের পর থেকে তার বাহিনী সহ অসংশ্লিষ্টদের পরিবর্তনের আহব্বান জানিয়ে শুরু করেছেন স্বীয় দ্বায়িত্ব পালনের ভুমিকা সাথে গ্রহন করেছেন জনবান্ধব মুখী রংপুর জেলা পুলিশ বাহিনী গঠনের একটি পরিকল্পনা। তিনি কমিউনিটি পুলিশিং এর মুল প্রতিপাদ্য ” জনতাই পুলিশ – পুলিশই জনতা ” বাস্তবে রুপদান দিতে যা যা করনিয় তা শুরু করে অতিরিক্ত দ্বায়িত্ব কাধে নিয়ে প্রতিটি থানায় সভা সমাবেশ শুরু করেন। পুলিশের প্রতি জনসাধারনের যে বিরুপ প্রতিক্রয়া তা দুরিকরনে সু-নিদ্রিষ্ট কিছু নির্দেশনা প্রদান করে নিজ নিজ থানার সকল শ্রেনির পুলিশের প্রতি দ্বায়িত্ব অর্পন করেন। জনাব বিপ্লব কুমার সরকার তার বাহিনীকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে সকল দোষ ত্রুটি মুছে ফেলে বিতর্কের উর্ধ্বে নিজেদের প্রমান করতে হবে যে আমরা জনবান্ধব। রংপুর জেলা পুলিশ তা প্রমান করার অগ্র যাত্রায় করোনার আবির্ভাব সারা বিশ্বের পারি জমাতে বাংলাদেশে।
করোনা যুদ্ধে বাংলাদেশ পুলিশের মানবিক উদ্যোগ বাংলাদেশের মানুষকে ভাবিয়ে তুলেছে যে, পুলিশ মানবিকতায় এতো উর্ধ্বে স্হান করে নিবে যা অকল্পনীয়। তাই মানবিক যোদ্ধার তালিকায় পুলিশই সেরা স্হান দখল করেছে যা বলেছেন প্রগতিশীল চিন্তাধারা’র ব্যাক্তিরা। অনেক পুর্বের একজন মানবিক যোদ্ধা জনাব বিপ্লব কুমার সরকার এই করোনা যুদ্ধে প্রথম সারির একজন অধিনায়ক। তাই আজ পরিবর্তনের যে ডাক এসেছে, স্যোসাল মিডিয়ায় যে খেলা জমতে শুরু করেছে, সে খেলায় আমি আমার প্রিয়জনের মধ্যে রংপুর জেলার মাননীয় পুলিশ সুপার, আমাদের গর্ব, আমাদের শান্তনা, পুলিশ বাহিনীর অহংকার জনাব বিপ্লব কুমার সরকার সাহেবের অংশ গ্রহনে তার “বদলে যাও-বদলে দাও” শ্লোগান সম্বলিত পরিবর্তিত ছবি বন্ধুদের সমিপে নিবেদন করলাম। আমার লেখার মাঝে কারো সন্দেহ থাকলে তারা আলোচিত ব্যাক্তি’র চাকুরী জীবন সম্পর্কে জেনে নিতে পারেন শান্তনা মিলবে। ব্যাক্তি বিপ্লব কুমার সরকার যতটুকু বা যে মানুষিকতার তার শত ভাগের একভাগ হয়তো লিখতে পেরেছি। তার পরেও শান্তনা থাকবে সত্যকে উপলব্ধি করে কিছুটা হলেও লেখার চেষ্টা করেছি। কাউকে খুশি করা বা প্রভাবিত করার জন্য নয়, বাস্তবতাকে স্বীকার করা তথা তুলে ধরার খাতিরে রংপুর জেলা পুলিশ সুপারের প্রশংসার দ্বার উন্মোচিত, এ ধারা থাকবে অব্যাহত ~।
আদতে জনাব বিপ্লব কুমার সরকার একজন ভিতরে বাইরে ভাল মানুষ। আমি তার কর্মময় জীবনের সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net