ঢাকা   ১১:০৩:১৯ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

সোনারগাঁয়ে মোটরসাইকেলে সড়ক দুঘর্টনায় ১ জন নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৩০২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : মোটরসাইকেলযোগে কাজে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে সড়ক দুঘর্টনায় মো. রুস্তম হোসাইন (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় সে বাসা থেকে বেরিয়ে তার কর্মস্থল হামদর্দ এর কারখানায় যাচ্ছিলো।

শনিবার ( ১৪ জুন) দুপুর দেরটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রুস্তম হোসাইন সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকার মো. আবুল হোসেনের ছেলে। এক মেয়ে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে সোনারগাঁ উপজেলার হাবিবপুর ভারা বাসায় থাকতো। সে হামদর্দ ল্যাবরেটরীজ বাংলাদেশ এর মেঘনা ঘাট এলাকায় অবস্থিত কারখানায় রিসিপশনিষ্ট হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, বৃষ্টিজনিত কারনেই এ দুর্ঘটনা হতে পারে। মো. রুস্তম হোসাইন মোটরসাইকেলযোগে তার কর্মস্থল হামদর্দ এর কারখানায় যাচ্ছিলেন। দুপুর ২ টা থেকে তার ডিউটি শুরু হয়। যাত্রা পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকার মৃধাকান্দি স্টিল মিলের সামনে পৌঁছলে মো. রুস্তম হোসাইন দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে কাঁচপুরের হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি