1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতিয়া চেয়ারম্যান ঘাটে তেলের দোকানে আগুন, নিহত ২ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ)

হাতিয়া চেয়ারম্যান ঘাটে তেলের দোকানে আগুন, নিহত ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৩৩২ বার

রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃ নোয়াখালীর হাতিয়ায় একটি তেলের দোকানে আগুন লেগে দুইজন নিহত ও ১ জনের অবস্হা খুব আসংখ্যা জনক রয়েছেন। এ ঘটনায় ১৫টি দোকান পুড়ে গেছে। সোমবার মধ্যরাতে ওই উপজেলার হরনী ইউপির চেয়ারম্যানঘাটে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- বেগমগঞ্জ উপজেলার গনিপুরের আবুল কাশেমের ছেলে মহিবুল ইসলাম নিপু এবং তার দোকানের কর্মচারী রহমত উল্যাহ।স্থানীয়রা জানায়, রাতে দোকান বন্ধ করে ভেতরেই ঘুমিয়ে ছিলেন নিপু ও রহমত। হঠাৎ বিদ্যুতের ট্রান্সমিটার বিস্ফোরণ হয়ে দোকানে আগুন লাগে। সুবর্ণচর ও মাইজদী ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ১৫টি দোকান পুড়ে যায়।হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, আগুন নেভানোর পর দোকানের ভেতর থেকে দুটি কঙ্কাল উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কঙ্কাল দুটি সি-ট্রাকের ঘাট ম্যানেজার মহিবুল ইসলাম নিপু ও তার কর্মচারী রহমত উল্যাহর। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net