1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১৬ জুন থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

১৬ জুন থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ২৮৩ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
আগামী ১৬ জুন থেকে আন্তর্জাতিক রুটে বিমান চালুর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বৃহস্পতিবার (১১ জুন) এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

যুক্তরাজ্যের লন্ডন ও কাতারে আপাতত যাবে ফ্লাইট। তবে কাতারের ভেতরে যাত্রী ঢুকতে পারবেন না। অন্য দেশে যাওয়ার ট্রানজিট হিসেবে সেখানকার বিমানবন্দর ব্যবহার করবে কাতার এয়ারওয়েজ।

বেবিচকের এক আদেশে বলা হয়, স্বাস্থ্যবিধি ও বেবিচকের নীতিমালা অনুসরণ করে আগামী ১৬ জুন থেকে সীমিত পরিসরে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু হবে। বিরাজমান পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-লন্ডন-ঢাকা রুটে যাত্রী পরিবহন করতে পারবে এবং কাতার এয়ারওয়েজ দোহা-ঢাকা-দোহা রুটে শুধু ট্রানজিট যাত্রী পরিবহন করতে পারবে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, চীন-যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলো ছাড়া মধ্যপ্রাচ্যের সব দেশ বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। তাই সেসব দেশে আমরা ফ্লাইট চালু করতে পারছি না। তবে কাতার এয়ারওয়েজকে যাত্রী পরিবহনের অনুমতি দেয়া হয়েছে। তারা ইউরোপসহ যেসব গন্তব্যে বাংলাদেশিদের প্রবেশে বাধা নেই, সেসব দেশে যাত্রীদের নিয়ে যাবে।

বাংলাদেশ থেকে এখন যাত্রীরা এখন চীন, যুক্তরাজ্য (লন্ডন) ও ইউরোপের অন্যান্য দেশে যেতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার রুটে দুটি ফ্লাইট পরিচালনা করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট দুটি পরিচালনা করে। তবে বেবিচক শুধু লন্ডন রুটে যাত্রী পরিবহনের অনুমতি দেয়ায় এখনই ম্যানচেস্টার রুটে চলছে না ফ্লাইট।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net