1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আমান সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর নতুন সিইও:মীর রাশেদ বিন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

আমান সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর নতুন সিইও:মীর রাশেদ বিন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৩৩৬ বার

মাহামুদুল হাসান হৃদয়ঃ বাংলাদেশের প্রথম এবং পূর্ণাঙ্গ তথ্যপ্রযুক্তি নির্ভর ইন্স্যুরেন্স কোম্পানী সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের নতুন সিইও হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন মীর রাশেদ বিন আমান। ২৬ জুন,২০২০ শুক্রবার সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ের ইম্পেরিয়াল কনভেনশন সেন্টারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই দায়িত্ব গ্রহন করেন। তিনি সাবেক সিইও অজিত চন্দ্র আইচ-এর স্থলাভিষিক্ত হন। মীর রাশেদ বিন আমান ১৯৮৪ সালে পুরনো ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। পিতা মীর এনামুল করিম আমান এবং মাতা রুবিনা আমান।শিক্ষাজীবন শুরুর মাত্র ৬ বছর বয়সে তিনি ভর্তি হন ভারতের দার্জিলিং-এর মাউন্ট হারমান স্কুলে।১০ বছর মাউন্ট হারমান -এর পাঠ চুকিয়ে ২০০৩ সালে উচ্চ শিক্ষা লাভের আশায় চলে যান অস্ট্রেলিয়ায়।ভর্তি হন ইউনিভার্সিটি অফটেকনোলজী, সিডনিতে। ২০০৮ সালে তিনি একাউন্টসের উপর স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।এরপর চাটার্ড একাউন্টর্স ডিগ্রী লাভের আশায় লেখাপড়া অব্যাহত রাখেন।

লেখাপড়ার সাথে সাথে তিনি পৃথিবীর বিখ্যাত আর্থিক প্রতিষ্ঠান আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে চাকরী করেছেন। কৃতিত্বের সাথে তিনি ব্যাংকিং জীবন শুরু করলেও দেশ মাতৃকার প্রতি ছিল তার নিদারুন ভালোবাসা। দেশে ইতিবাচক কিছু করার যে সৃষ্টির সুখের উল্লাস তা তাঁকে ভীষন ভাবে তাড়া দিচ্ছিল।তাই ৮ বছরের ব্যাংকিং জীবনের ইতি টেনে সৃজনশীল মানুষ মীর রাশেদ বিন আমান মাটির টানে বাংলাদেশে চলে আসেন।চতুর্থ প্রজন্মের প্রথম ও পূর্ণাঙ্গ তথ্য-প্রযুক্তি নির্ভর জীবন বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স। মীর রাশেদ বিন আমানের নের্তৃত্বে ড্রাগন আইটির একঝাঁক মেধাবী তরুণ দীর্ঘ এক বছরের কঠোর পরিশ্রমে গড়ে তুলেন বর্তমান বিশ্বের অত্যাধুনিক ERP অর্থাৎ ‘এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সিস্টেম’।

যার মাধ্যমে সোনালী লাইফ ইন্স্যুরেন্স তার সকল কাজ কর্ম পরিচালনা করে থাকে।যার জন্য জবাবদিহিতা এবং কমিটমেন্ট বজায় থাকে শতভাগ।এই সিস্টেম নিয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্স যেকোন উন্নত দেশের যে কোন বীমা কোম্পানীর পাশে দাঁড়াতে পারে। আর এসবের স্থপতি মীর রাশেদ বিন আমান। এসব সম্ভব হচ্ছে মীর রাশেদ বিন আমানের গতিশীল নের্তৃত্বের জন্য। তাইতো সোনালী লাইফের কর্মকর্তা,কর্মচারী,গ্রাহক,এজেন্ট এবং শুভানুধ্যায়ী সকলের প্রিয় মুখ মীর রাশেদ বিন আমান। ব্যক্তিগত জীবনে মীর রাশেদ বিন আমান বিবাহিত।২০০৯ সালে এক মহীয়সী রমনী ফওজিয়া কামরুন তানিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।দু’টি পুত্র সন্তানের গর্বিত পিতা তিনি। ২০১৩ সাল থেকেই মীর রাশেদ বিন আমান সোনালী লাইফের প্রথমে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও পরে এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এবং সিএফও-এর দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net