1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তৃণমূলে খেলাধুলার প্রসারে তারেক রহমানের উদ্যোগ প্রশংসনীয়: শহিদুজ্জামান কাকন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তৃণমূলে খেলাধুলার প্রসারে তারেক রহমানের উদ্যোগ প্রশংসনীয়: শহিদুজ্জামান কাকন খুটাখালীতে এলজিইডির সড়ক নিয়ে বনবিভাগের নাটকীয়তার বিরুদ্ধে মানববন্ধন  খুটাখালীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সরকারি স্বাস্থ্যসেবায় ১০ হাজার কমিউনিটি প্যারামেডিককে অন্তর্ভুক্তির দাবি আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে: এফএফডব্লিউসি সাতকানিয়ায় আঞ্চলিক সড়কের বেহাল দশা; চরম দুর্ভোগে জনসাধারণ রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর

তৃণমূলে খেলাধুলার প্রসারে তারেক রহমানের উদ্যোগ প্রশংসনীয়: শহিদুজ্জামান কাকন

কটিয়াদী প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১ বার

পভার্টি ইজেক্ট অর্গানাইজেশন (দারিদ্র্য দূরীকরণ মানবিক সংস্থা), কটিয়াদীর উদ্যোগে আয়োজিত আন্তঃউপজেলা ফুটবল ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ জুলাই ২০২৬) বিকেল ৫টায় কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় কটিয়াদী উপজেলা ও বাজিতপুর উপজেলা দল অংশগ্রহণ করে।

এতে ২ – ১ গোলে কটিয়াদি উপজেলা বিজয়ী হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শহিদুজ্জামান কাকন বিশিষ্ট  অর্থনীতিবিদ, সাবেক উপদেষ্টা সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল খায়ের, সমাজসেবা কর্মকর্তা, কটিয়াদী উপজেলা।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ শহিদুজ্জামান কাকন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খেলাধুলাকে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। তাঁর বিশ্বাস, খেলাধুলাই একটি সুস্থ, মেধাবী ও মানবিক তরুণ প্রজন্ম গড়ে তুলতে পারে। পাশাপাশি খেলাধুলা তরুণদের মাদকাসক্তি, সন্ত্রাস ও বিভিন্ন ধরনের সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

তিনি আরও বলেন, “জাতীয় উন্নয়ন ও দেশ গঠনে খেলাধুলার গুরুত্ব বিবেচনায় এটিকে জাতীয় শিক্ষা কারিকুলামের সঙ্গে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হলে ভবিষ্যতে অনেক তরুণ দেশ-বিদেশে সুনামের সঙ্গে খেলাধুলার মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে।”

তিনি আশা প্রকাশ করেন, প্রাথমিক স্তর থেকেই খেলাধুলাকে বাধ্যতামূলক কার্যক্রম হিসেবে অন্তর্ভুক্ত করা হলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ আরও সুদৃঢ় হবে।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, “খেলাধুলাই পারে জাতিকে সকল মতভেদ ও বিভাজন ভুলে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারিদ্র্য দূরীকরণ মানবিক সংস্থার সভাপতি জনাব মোঃ মাহবুবুর রহমান সেলিম। এছাড়া উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি জনাব মোঃ শাহীন এলাহী, বিশেষ অতিথি  গ্যালারি অ্যাপেক্স, ডাঃ আল হাসান মোবারক সম্পাদক দৈনিক আলো, শহিদুল ইসলাম সেলিম সদস্য সচিব,  কটিয়াদি উপজেলা সেচ্ছাসেবক দল, মোরশেদ আলম যুগ্ন- আহবায়ক, কটিয়াদি উপজেলা সেচ্ছাসেবক দল, বুলবুল আহমেদ সাবেক সাধারণ সম্পাদক আচমিত ইউনিয়ন যুবদল, রিশদ যুগ্ম আহবায়ক পাকুনদিয়া উপজেলা ছাত্র দল, সাদবিন যুগ্ম আহবায়ক কিশোরগঞ্জ  সদর উপজেলা যুবদল। মোঃ আলমগীর হোসেন  ষুগ্ন- আহবায়ক কটিয়াদি উপজেলা সেচ্ছাসেবক দল

এছাড়াও উপস্থিত ছিলেন কটিয়াদী বাজারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

উৎসবমুখর  পরিবেশে অনুষ্ঠিত ফাইনাল খেলাটি উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net