1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফরিদপুরে মাদক কেনার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‎রাঙ্গাবালীতে ট্রলিং বোট বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন মাগুরায় দারিয়াপুর ডিগ্রি কলেজে ‘আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাসের উদ্বোধন ফরিদপুরে মাদক কেনার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী আনোয়ারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম সালাহউদ্দিনের মমতাময়ী মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের গভীর শোক রামপুরায় মাদকাসক্ত ভাড়াটিয়াকে বাসা ছাড়তে বলায় বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ট-ব্লক বাড়ি, প্লট ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির শুভেচ্ছা দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন ও ২০০ বাস চালু হচ্ছে আজ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের বাংলাদেশ সুশীল ফোরামের শুভেচ্ছা নাটোরে বাস-বালুবোঝাই ট্রাক সংঘর্ষে নিহত ১০

ফরিদপুরে মাদক কেনার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক

মো: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া(পাবনা)
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৬ বার

পাবনার ফরিদপুর উপজেলায় মাদক কেনার টাকা না পেয়ে নিজের মাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের লক্ষ্মীকোল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সূর্য বেগম (৫৫) ওই গ্রামের লোকমান আলীর স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত ছেলে মো. উদ্দিন সরদারকে (৩০) আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সূর্য বেগমের তিন মেয়ে ও এক ছেলে। ছেলে উদ্দিন সবার ছোট। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের সদস্যদের দাবি, উদ্দিন মাদকাসক্ত। এ কারণে প্রায় তিন মাস আগে তার স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে উদ্দিন বাড়িতে একাই থাকতেন। এদিকে, সূর্য বেগমের স্বামী লোকমান আলী কয়েক বছর ধরে অন্ধ। কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন তিনি। পরিবারের এমন পরিস্থিতির মধ্যেই মর্মান্তিক এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিজের ছেলের হাতে মায়ের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় লক্ষ্মীকোল গ্রামসহ আশপাশের এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় সূর্য বেগম বাড়িতে রান্না করছিলেন। এ সময় তার ছেলে উদ্দিন মাদক কেনার জন্য মায়ের কাছে টাকা চান। টাকা দিতে না পারায় ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ধারালো কাচি দিয়ে মাকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সূর্য বেগমের মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর উদ্দিন পাশের একটি বাড়িতে গিয়ে আত্মগোপন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘরের দরজা কেটে তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ জানান, নেশার টাকা না দেয়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা অভিযুক্ত ছেলেকে পাশের একটি বাড়ির থেকে গ্রিল কেটে আটক করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net