শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ট-ব্লক বাড়ি, প্লট ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির (রূপনগর ঢাকা) আহ্বায়ক মোঃ খায়রুল আমল নয়ন ও সদস্য সচিব মোঃ আলমগীর হোসেন তালুকদার সমিতির সনাতন ধর্মাবলম্বী সম্মানিত সদস্য, তাঁদের পরিবারের সদস্যবৃন্দ, বিশ্বের সকল হিন্দু সম্প্রদায়ের ভাই-বোন এবং দেশবাসীকে আন্তরিক শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় তাঁরা বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসবই নয়, এটি আনন্দ, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উপলক্ষ। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হোক। তাঁরা আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা আমাদের সম্মিলিত দায়িত্ব। শারদীয় দুর্গোৎসব সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। দেশ ও জাতির অগ্রগতি এবং মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় হোক—এটাই তাঁদের প্রত্যাশা। পরিশেষে, তাঁরা শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং প্রতিটি পরিবার সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক—এই কামনা করেন। শুভ শারদীয় দুর্গাপূজা।