1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আমার পরামর্শ পেয়ে এন্ড্রু দা খুব খুশি হয়েছিলেন : জেমস - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওযে ইউনিয়নজামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বাধাসৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : প্রধানমন্ত্রী  হাটহাজারীতে জাগৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম কিংস রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক, একে ২২ অস্ত্র উদ্ধার গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান : মিজানুর রহমান চৌধুরী  নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর ও সেক্রেটারীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত  সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে – মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ঈদগাঁওয়ে গাজা ব্যবসায়ীসহ গ্রেফতার-৫ ঈদগাঁওর প্রবাসী আলম  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায়  নিহত

আমার পরামর্শ পেয়ে এন্ড্রু দা খুব খুশি হয়েছিলেন : জেমস

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৩৯৩ বার

বিশেষ প্রতিবেদক, মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার:

আর নেই দেশের কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। কয়েক দিন ধরে তার শারীরিক অবস্থা ছিল সংকটাপন্ন। এর মধ্যে বারবার ছড়িয়েছে মৃত্যু গুজব। গতকাল সোমবার খবর আসে তিনি মারা গেছেন। বিশ্বাস করতে পারছিলেন না কেউ। মনে মনে ভাবছিলেন প্রায়ই তো গুজব ছড়ায়। এবারও তেমন কিছু হবে। হয়নি। গতকাল ৬ জুলাই ৬টা ৫৫ মিনিটে সত্যি সত্যি শেষ হয়ে গেল এন্ড্রু কিশোরের জীবনের গল্প।

কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে শোক নেমেছে সংগীত অঙ্গনে। দুর্দান্ত সফল এই গায়কের মৃত্যুর শোক দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে পৌঁছে গেছে সাধারণ মানুষের হৃদয়েও। অনেকেই তাকে নিয়ে স্মৃতিচারণ করছেন।

তালিকায় আছেন দেশের জনপ্রিয় ব্যান্ডসংগীত শিল্পী জেমসও।

তার স্মৃতিচারণায় উঠে এসেছে এন্ড্রু কিশোরকে নিয়ে হৃদয়স্পর্শী কিছু কথা। জেমস তার স্মৃতিচারণায় গণমাধ্যমকে বলেন, “এন্ড্রু দা আমার কয়েক বছরের সিনিয়র। আমরা একই অঞ্চলের মানুষ। তার সঙ্গে অনেক গল্প আছে। এসব বলে শেষ করা যাবে না।

একবার একটি পত্রিকার অনুষ্ঠানে তার হাত থেকে আমি ক্রেস্ট নিয়েছিলাম। তার হাসিমাখা মুখ আর ওই ক্রেস্ট নেওয়ার মুহূর্তের আনন্দটা ছিল অসাধারণ। সে সময় তার সঙ্গে কানে কানে কথা হয়েছিল। ‘কেমন আছেন সব ঠিকঠাক তো?’ মনে হয় দুষ্টুমির ছলেই এ কথাটা বলেছিলাম। এন্ড্রু দা শুনে হাসছিলেন।

তার হাসিমাখা মুখটা ভুলে থাকা কঠিন, সত্যিই অনেক কঠিন! সরলতা বিরাজ করত তার চোখে-মুখে। তার সেই মায়াভরা মুখ আর কখনও দেখতে পাব না এটা ভাবতেই পারছি না।”

এন্ড্রু কিশোরের সঙ্গে সর্বশেষ কবে কী কথা হয় সে প্রসঙ্গে জেমস বলেন, ‘এন্ড্রু দার সঙ্গে আমার শেষ কথা হয় তিনি যখন সিঙ্গাপুর চিকিৎসাধীন ছিলেন। ফোনে আলাপ। দাদাকে আমি চিকিৎসার বিষয়ে কিছু পরামর্শ দিয়েছিলাম। বলেছিলাম, আপনি কিন্তু পুরো চিকিৎসা করে একেবারে নিশ্চিত হয়ে দেশে আসবেন। ক্যান্সারের জীবাণু পুরোপুরি না গেলে আবার ব্যাক করে। তাই বারবার বলেছিলাম পুরো চিকিৎসা করতে। একটু ভালো হলেই যেন চলে না আসেন। আমার পরামর্শ পেয়ে সেদিন দাদা খুব খুশি হয়েছিলেন।’

‘দাদা আজ আমাদের মাঝে আর নেই, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। সংগীতে তার আসন কোথায় তা বলার প্রয়োজন আছে বলে মনে করি না। তিনি অনেক কিছুর ঊর্ধ্বে। গান দিয়ে আমাদের মধ্যে বেঁচে থাকবেন তিনি। দাদা যেখানে থাকবেন, ভালো থাকবেন- এটাই কামনা করি’- যোগ করেন জেমস।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net