1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আসিফের বিরুদ্ধে মুন্নির মামলা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার শহীদ মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন নবীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চারা বিতরণ মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আসিফের বিরুদ্ধে মুন্নির মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৬৮০ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার:
গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন গায়িকা দিনাত জাহান মুন্নি। ২ জুলাই রমনা সাইবার ক্রাইম অফিসে অভিযোগ জানাতে গেলে মুন্নিকে পাঠানো হয় হাতিরঝিল থানায়। সেখানে লিখিত অভিযোগ দায়ের করেন গায়িকা। অভিযোগের প্রেক্ষিতে নেওয়া হয়েছে মামলা। আসিফ-মুন্নির তিনটি দ্বৈত অ্যালবাম আছে, দুজন প্লেব্যাক করেছেন প্রায় ১৫টি চলচ্চিত্রে। এর মধ্যে কয়েকটি গান জনপ্রিয়তাও পেয়েছে। তবু কেন সম্পর্ক তিক্ত হলো দুজনের? কেন করতে হলো মামলা? মুন্নি বলেন, ‘একটা মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখনই সে মামলা করতে বাধ্য হয়। কয়েক দিন ধরে আমাকে নিয়ে ফেসবুকে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন আসিফ। সেখানে তাঁর ভক্তরা আমাকে নিয়ে বাজে মন্তব্য করেই যাচ্ছেন। আসিফকে সতর্ক করেছেন সাইবার ক্রাইমের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উল্টো আসিফ বলেছেন, পারলে কিছু করে দেখাতে। ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজন নিয়ে সমাজে বসবাস করি, এভাবে চলতে থাকলে সবাই ভেবে নেবে আসিফের বক্তব্যই ঠিক! তাই পদক্ষেপ নিয়েছি। আইনের প্রতি বরাবরই শ্রদ্ধাশীল আমি। আশা করছি, সঠিক বিচার পাব।’

মামলা প্রসঙ্গে জানতে চাইলে আসিফ আকবর বলেন, ‘আমি সব সময় সত্যের পথে চলি। কোনো ভয়ভীতি দেখিয়ে আমাকে থামানো যাবে না। তা ছাড়া মুন্নিকে নিয়ে সরাসরি কোনো স্ট্যাটাস দিইনি। তিনি কেন নিজেকে জড়িয়ে নিলেন? জেল খাটার অভিজ্ঞতা আমার আছে। তবে বিশ্বাসঘাতকদের চেহারা কেমন হয় মানুষকে সেটা দেখাতে চাই। সব প্রশ্নের উত্তর রেডি, সাক্ষীও রেখেছি সলিড। কিছু চমকও থাকছে। গতবারের মতো একচেটিয়া সুযোগ আর কেউ পাবে না।’
উল্লেখ্য, এর আগে গীতিকার সুরকার শিল্পী শফিক তুহিন ও প্রীতম আহমেদের করা এক মামলায় জেলে যেতে হয়েছিল ‘ও প্রিয়া তুমি কোথায়’ খ্যাত আসিফ আকবরকে। সেই মামলা এখনো চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net