1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহতে সেনাবাহিনীর পোশাকসহ ভুয়া সার্জেট আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

ঈদগাঁহতে সেনাবাহিনীর পোশাকসহ ভুয়া সার্জেট আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৩২০ বার

সেলিম উদ্দীন,কক্সবাজারঃ
কক্সবাজার সদরের ঈদগাঁহ ভোমরিয়া ঘোনা এলাকায় এক যুবককে সেনাবাহিনীর সার্জেট পরিচয় দিয়ে তুলে নেওয়ার চেষ্টাকালে আবদুল্লাহ (২২) নামের এক প্রতারককে ধৃত করে পুলিশের হাতে সোপর্দ করেছে।

রোববার (১৯ জুলাই) রাত ৮ টার দিকে ঈদগাঁহ ইউনিয়নের ভোমরিয়া ঘোনা ফরেস্ট অফিস এলাকায় এই ঘটনা ঘটে।

ধৃত প্রতারক ও ভুয়া সার্জেটের বাড়ি সদরের ভারুয়াখালী ইউনিয়নের ঘোনা পাড়া কবির মোরা এলাকার ছাত্তারের বাড়ির নুরুল আমিনের ছেলে বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি শাহজাহান কবির।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ধৃত প্রতারক আবদুল্লাহ বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক পড়ে ভোমরিয়া ঘোনা এলাকার এসে নিজেকে সেনাবাহিনীর সার্জেট পরিচয় দিয়ে ছৈয়দ আলমের ছেলে তৈয়বুল হাসান নামের এক যুবককে ফোনে ডেকে এনে সিএনজিতে তোলার চেষ্টা করে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তাকে চ্যালেঞ্জ করে।

পরে তার পরিচয় শনাক্ত করতে বললে ভুয়া একটি সেনাবাহিনীর পরিচয় পত্র প্রদর্শন করে।
ভুয়া কার্ড শনাক্ত করে স্থানীয় লোকজন প্রতারক আবদুল্লাহকে ধরে পুলিশকে খবর দেয়।

ঈদগাঁহ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান, পুলিশ নিশ্চিত হয়ে তাকে ধৃত করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। তার বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতারক ভুয়া সার্জেট প্রতারক আবদুল্লাহ’র বরাত দিয়ে ওসি শাহজাহান কবির বলেন, সে পোশাক গুলো একটি ব্যাগের ভিতরে পিএমখালীর পাহাড়ের জঙ্গলে কুড়িয়ে পেয়েছিল।
এই পোশাক ব্যবহার করে একজনকে অপহরণের চেষ্টাকালে লোকজন তাকে ধরে পুলিশকে খবর দেয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net