1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন তিন বছরেও আওয়ামীলীগের হামলার বিচার পাননি যুবদল নেতা ফিরোজ নবীনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল লাকসামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে হাজারো মানুষের ঢল মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত

ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল

আবু সুফিয়ান 
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১০৬ বার

কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২২ জুন) প্রতিষ্ঠানের নিজস্ব অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ মো. মোস্তাক আহমদ এর সভাপতিত্বে ও

 

শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আবু জাহেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জনাব সাহারীয়ার আক্তার।

 

বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ও গভর্নিং বডির সদস্য সহকারী অধ্যাপক জনাব মো. সরওয়ার জাহান ভূঁঞা দোলন।

 

আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এবং মহানগর দোকান মালিক সমিতির সভাপতি মোজাহিদ চৌধুরী, ক্রীড়া ব্যক্তিত্ব মাহাবুবুর আলম চপল, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. শাহ জাহান ও অভিভাবক প্রতিনিধি পলাশী রহমান।

 

 

অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক  সহকারী অধ্যাপক মো. মাহবুবুল আলম সুমন, যুগ্ম সম্পাদক প্রভাষক মীর মো. সোহেল রানা ও যুগ্ম সম্পাদক, প্রভাষক মো. আবদুল হালিম।

 

আহ্বায়ক ছিলেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক, মাওলানা মো. আমিন আহমেদ মিয়াজী।

 

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চকবাজার জামে মসজিদের খতিব মাওলানা মো. নজরুল ইসলাম।

 

এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন-

 

আজকের দিনটি আমাদের সবার জন্যই অত্যন্ত আবেগঘন এবং তাৎপর্যপূর্ণ। একদিকে বিদায়ের বেদনা, অন্যদিকে তোমাদের নতুন জীবনের হাতছানি। তোমরা বিগত দুটি বছর এই ক্যাম্পাসে পার করেছ। আজ তোমরা উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত দোরগোড়ায়। এইচএসসি পরীক্ষা তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ। এটি শুধু একটি পরীক্ষা নয়, বরং তোমাদের ভবিষ্যৎ গড়ার এবং উচ্চ শিক্ষার মূল প্রবেশদ্বার। মিলাদ ও দোয়া মাহফিলের মূল উদ্দেশ্য হলো মহান আল্লাহর দরবারে তোমাদের এই দীর্ঘ পরিশ্রমের সফলতার জন্য প্রার্থনা করা।

 

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি ও প্রবেশপত্র বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net