1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
একতা সমাজ কল্যাণ সংস্থার দ্বি-বার্ষিক সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ

একতা সমাজ কল্যাণ সংস্থার দ্বি-বার্ষিক সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৬৪৩ বার

বড়হাতিয়ার সাড়া জাগানো সামাজিক সংগঠন তৈয়বের পাড়া “একতা সমাজ কল্যাণ সংস্থার” দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত দেশ এবং দেশের বাইরে অবস্থানরত সকল সদস্য অনলাইনের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রদান করেন।

অনলাইন ভিত্তিক এ নির্বাচনে মোট ৯৯ জন ভোট প্রদান করে যার মধ্যে ৯১ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন মো:শওকত হোসেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন মাত্র ৮ ভোট, সাধারণ সম্পাদক পদে ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ মাঈন উদ্দিন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছে মাত্র ১৫ ভোট, অর্থ সম্পাদক পদে মোঃ নোমান ৭৮ ভোট পেয়েছে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ২১ ভোট।

অধ্যক্ষ মাওলানা আবদুল মান্নান শমসী
প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন। ৫ জুলাই বিকেলে নির্বাচন কমিটির প্রেস সচিব মিয়া তারেক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

নবনির্বাচিত সভাপতি মোঃ শওকত হোসেন জানান, সবাইকে সাথে নিয়ে সংগঠনের কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাব। যারা আমাকে ভোট দিয়ে পুনরায় সভাপতি নির্বাচিত করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সংগঠনের সকল সদস্যদের সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্যঃ ২০০৬ সালে, একঝাঁক তরুণ সমাজসেবামূলক, অরাজনৈতিক, সামাজিক সংগঠন তৈয়বের পাড়া “একতা সমাজ কল্যাণ সংস্থা” প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে তারা নিয়মিত সেবামূলক কাজ করে যাচ্ছেন। সর্বশেষ করোনার এই সময় অসহায়-দুস্থ শতাধিক পরিবারের মাঝে মানবিক ত্রাণসামগ্রী উপহার দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net