1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এম এ হকের মৃত্যুতে অধ্যাপক ডাক্তার শাহরিয়ার চৌধুরীর শোক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত 

এম এ হকের মৃত্যুতে অধ্যাপক ডাক্তার শাহরিয়ার চৌধুরীর শোক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ২৯০ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারঃ
না ফেরার দেশে চলে গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এমএ হক। তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ডা. শাহরিয়ার চৌধুরী। শুক্রবার (৩জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় তিনি বলেন, এম এ হক ছিলেন একজন সৎ ও নিষ্ঠাবান রাজনৈতিক ব্যাক্তিত্ব।

তার চলে যাওয়ায় সিলেটের রাজনৈতক অঙ্গন একজন অভিভাবককে হারাল। তিনি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রসঙ্গত নিউমোনিয়া ও করোনার উপসর্গ নিয়ে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০ টায় তার মৃত্যু হয় বলে সিলেট ভয়েসকে নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ। এর আগে মঙ্গলবার (৩০ জুন) বিকেলে শারীরিক অবস্থা খারাপ হলে হলে তিনি সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে বুধবার (১ জুলাই) রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) তার করোনা পরীক্ষার জন্য নমুনা নেয়া হলেও এখনো রিপোর্ট পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net