1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক- ৫ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কক্সবাজারে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক- ৫

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৩৬৩ বার

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সদর বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী’কে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব-১৫।

র্যাব-১৫ কক্সবাজার এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তিতে আসামীদের আটক ও ইয়াবার উদ্ধারের বিষয় নিশ্চিত করেন৷

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল ৩টা ৪৫ মিনিটের সময় বাস টার্মিনাল এলাকা থেকে ৫ মাদক কারবারিকে আটক করা হয়।

আটকের পর আসামীদের দেহ তল্লাসী করে সর্বমোট ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা।

আটককৃতরা হলেন, টেকনাফ বাহারছড়া ইউনিয়নের বাইন্ন্যা পাড়ার কবির আহম্মদের পুত্র আবু মুসা (৩৩), একই এলাকার ইব্রাহিমের পুত্র শাহজালাল (২২), শাপলাপুর পুরাতন পাড়ার সিকদার আলীর পুত্র আনোয়ার ইসলাম (২১), কক্সবাজার পৌরসভার চিতাপাড়া এলাকার মৃত জালাল হাজীর পুত্র মোঃ ওবায়দুল (২৩) ও পৌরসভার আদর্শগ্রাম এলাকার মৃত সিদ্দিক ড্রাইভারের পুত্র আনসার উল্লাহ (২৫)।

জিজ্ঞাসাবাদে আসামীগণ স্বীকার করে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়া সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছিলো৷

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net