1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবদল ছাত্রদলের দুই নেতা গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

নাঙ্গলকোটে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবদল ছাত্রদলের দুই নেতা গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৭৩ বার

কুমিল্লার নাঙ্গলকোটে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবদল ও ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ঢালুয়া ইউনিয়নের চিওড়া তেজের বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— চিওড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইউনিয়ন যুবদল নেতা আনোয়ার হোসেন (৩০) ও আলী হোসেনের ছেলে ইউনিয়ন ছাত্রদল নেতা নাসির (২৩)। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি একনলা দেশীয় বন্দুক উদ্ধার করে যৌথবাহিনী। তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ১০(নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপি’র প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া’র অনুসারী ঢালুয়া ইউনিয়ন বিএনপি সভাপতি ইসহাক মজুমদারের ডান হাত খ্যাত।

নাঙ্গলকোট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মাহমুদ জানান, মঙ্গলবার রাতে উপজেলার চিওড়া–তেজের বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় আনোয়ার ও নাসিরকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একনলা দেশীয় বন্দুক উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের পরবর্তীতে নাঙ্গলকোট থানায় হস্তান্তর করা হয়।

ঢালুয়া ইউনিয়ন বিএনপি সভাপতি ইসহাক মজুমদারকে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও, ফোন রিসিভ করে কথা না বলায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, যৌথবাহিনী আটক দুই যুবককে থানায় হস্তান্তর করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net