ঢাকা   ০৯:১৪:১৩ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা 

করোনায় জনসচেতনতায় সরব মীরসরাইয়ে তারেকুল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৩৯০ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ইমাম হোসেন মীরসরাই (চট্টগ্রাম) থেকে ঃ মহামারী করোনা ভাইরাসের আতঙ্কে বিশ্ববাসী। সরকার থেকে শুরু করে সকল শ্রেণিপেশার মানুষ সচেতনতামূলক কর্মকাণ্ডে এগিয়ে এসেছেন। অনেকেই কাজ করছেন মানবিক উদ্যোগ নিয়েও। সেই ধারাবাহিকতায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েই কাজ করছেন মীরসরাই উপজেলার মায়ানী কৃতি সন্তান তারেকুল ইসলাম। মীরসরাই উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামে গ্রামে মুখে মাক্স, হাতে হ্যান্ড মাইক নিয়ে সাধারণ মানুষদের সচেতন করতে নিরলশ ভাবে কাজ করে যাচ্ছেন তিনি। গ্রামের প্রধান সড়ক বেয়ে অলি-গলিতে ঘুরে বেড়াচ্ছেন তিনি।
এমন উদ্যোগের বিষয়ে তারেকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ২৩ মার্চ থেকে শুরু করেছি জনসচেতনতামূলক এই উদ্যোগ। ২৩ মার্চ প্রথমদিন শুরু করেছি মীরসরাই উপজেলার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা। এর কিছুদিন পর উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে অনুমতি নিয়ে আমি পুরো দমে কাজ করে যাচ্ছি। সেই থেকে অধ্যবদী পর্যন্ত উপজেলার প্রতিটি ইউনিয়নে মানুষকে সচেতন করার জন্য হ্যান্ড মাইক দিয়ে প্রত্যন্ত অঞ্চলে মানুষকে সচেতন করার জন্য কাজ করে যাচ্ছি। প্রথম কয়েকদিন মানুষ ভালোভাবে নিলেও এলাকার গুটি কয়েক মানুষ উপহাস করেছেন। মানুষ আমাকে দেখে অবাক হয়, অনেকে হাসে, আবার আঁড় চোখেও দেখছেন, তারপরও যদি একটু সচেতন হয় এটাই আমার প্রাপ্তি। আমি চাই, মানুষ সচেতন হোক, করোনাকে মোকাবেলা করুক।
তারেক আরো বলেন, আমি সম্পুর্ণ আমার নিজের ব্যাক্তিগত তহবিল থেকে আমার স্বাধ্যমত যতটুকু সম্ভব এই কাজ করে যাচ্ছি। করোনার এই দুর্যোগময় সময়ে মানুষকে ত্রাণ বিতরণ সহ মানুষকে সচেতন করার জন্য মাক্স বিতরণ, সাবান কিনে এলাকায় কয়েকটি জায়গায় হাত ধোয়ার ব্যবস্থা করে দিয়েছি।
জানা যায়, তারেকুল ইসলাম তারেক উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের ৯নং ওয়ার্ড মালেক মিয়ার চেয়ারম্যান বাড়ির মরহুম আহচান উল্ল্যাহ ছোট পুত্র । নিজ জন্মভূমির মানুষের সচেতন করতে এমন অভিনব উদ্যোগ নিয়েছেন তিনি।
তারেকুল মানুষকে সচেতন করার জন্য হ্যান্ড মাইক দিয়ে বলে আসছেন, সাবান দিয়ে ঘন ঘন হাত ধৌত করুন, মাস্ক ব্যবহার করুন, জনসমাগম এড়িয়ে চলুন, কাঁশি দেওয়ার সময় টিস্যু বা রুমাল ব্যবহার করুন, বিনা প্রয়োজনে বাইরে যাবেন না, হাত মেলানো ও কুলাকুলি থেকে বিরত থাকুন, প্লিজ সতর্ক হোন, সচেতন হোন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি