1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা অজুহাতে কাঁচা বাজারে সবজির দাম একলাফে দ্বিগুন! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক চন্দনাইশ দোহাজারী বার্মা কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে ৩শ ৪৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ আটক ঈদগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ঈদগাঁওয়ে হাজেরা- নুর ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি ও শিক্ষক সম্মাননা ঈদগাঁওয়ে শাপলা চত্বর- সুপারি গলি রাস্তা মেরামত, কমবে যাজট!

করোনা অজুহাতে কাঁচা বাজারে সবজির দাম একলাফে দ্বিগুন!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৩৫৩ বার

নইন আবু নাঈমঃ
নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি কাঁচা বাজারে সবজির দাম দ্বিগুন বেড়ে যাওয়ায় হতাশায় ভুগছে বাগেরহাটের শরণখোলার মানুষ। করোনা ভাইরাসের অজুহাতে বাড়তি দামের কারণে কর্মহীন শ্রমজীবী মানুষগুলো আরো বেশি অসহায় হয়ে পড়েছে। রায়েন্দা বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কিছুটা স্বাভাবিক থাকলেও সবজির দাম বেড়েছে কেজিতে ৩০-৫০ টাকা।
বুধবার দুপুরে উপজেলা সদর রায়েন্দা বাজার, পাঁচরাস্তা সহ কয়েকটি কাঁচা বাজার ঘুরে এমনটা দেখা গেছে। করলা এখন ৮০ টাকা, কাঁকরোল ৬০ টাকা, কচুর মূঁখী ৬০ টাকা, ঢেড়শ ৬০টাকা, ঝিঙ্গা ৬০টাকা, চিচিঙ্গা ৬০টাকা, চাল কুমড়া ৬০টাকা কেজি, পটল ৫০টাকা, ধুন্দল ৬০ টাকা, ৩০ টাকার শসা বিক্রি হচ্ছে ৬০ টাকায়, বেগুন ৬০ টাকা, আলু ২৫ টাকা থেকে ৩৫ টাকা এবং লেবু ও কাঁচ কলার হালি ৪০টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা মরিচ বিক্রিতে সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়েছে ১৮০-২০০ টাকা কেজি।

এদিকে উপজেলা বাজার ছাড়িয়ে গ্রামের হাটবাজার গুলোতেও সব পণ্যের দাম বেড়েছে। সাধারণ ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, বাজারে প্রতিটি পণ্যের দাম বেড়েছে। যথাযথ মনিটরিং ব্যবস্থা না থাকায় কাচাঁ বাজার নিয়ন্ত্রণকারী ও অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে প্রতিটি পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। তারা আরো জানান, এমনিতে করোনা ভাইরাসের কারণে মানুষের দিন কাটছে অনেক কষ্টে। তার উপর দ্রব্যমূল্যের দাম অসহনীয় থাকায় যেন মরার উপর খাড়ার ঘা।

সবজির দাম এক লাফে দ্বিগুন দাম বাড়ার কারণ জানতে চাইলে কাঁচামাল ব্যবসায়ী শহিদুল খাঁন, বাবুল হাওলাদার ও আঃ বারেক চৌকিদার জানান, ঘুর্ণিঝড় আম্ফানের আগে আমাদের এলাকার গ্রাম্য চাষী ও পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলার বড়-মাছুয়া এবং মাঝের চরে উৎপাদিত বিভিন্ন ধরনের শাক-সবজি পাইকারী কিনে বিক্রি করায় এলাকার চাহিদা অনেকটা পূরণ হত এখন বন্যা ও গত দুই সপ্তাহের ভারী বৃষ্টির কারণে ক্ষেতে পানি জমে তা নষ্ট হয়ে যাওয়ার কারনে ওই সব এলাকা থেকে বর্তমানে কোন কাঁচামাল আসছে না। যার ফলে খুলনা মোকাম থেকে বেশি দামে কিনতে হচ্ছে। এ কারণে বিক্রিও করতে হয় বেশি দামে।

শরণখোলার কাঁচামাল ব্যবসায়ী মোঃ বাচ্চূ হাওলাদার বলেন, খুলনার আড়ৎ সমূহে সবধরনের সবজির দাম বৃদ্ধি পেয়েছে সে কারনে আমাদের বেশী দামে কিনে আবার খুচরা বাজারে সাপ্লাই দিতে হচ্ছে। তাই সবজি কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে।
জানতে চাইলে রায়েন্দা বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যই বর্তমানে কোন সবজি না আসায় খুলনা থেকে বাড়তি দাম দিয়ে কিনতে হচ্ছে। করোনা ভাইরাসের কারনে পণ্য পরিবহন খরচসহ অন্যান্য খাতেও ব্যয় বেড়েছে। তাই সব পণ্যেরই দাম কিছুটা বেড়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net