1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিছুটা কড়াকড়ি রেখেই তুলে নেয়া হলো পূর্ব রাজাবাজারের লকডাউন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

কিছুটা কড়াকড়ি রেখেই তুলে নেয়া হলো পূর্ব রাজাবাজারের লকডাউন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ২৭২ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারঃ কিছুটা কড়াকড়ি রেখেই তুলে নেয়া হলো পূর্ব রাজাবাজারের লকডাউন
পরীক্ষামূলকভাবে চলা পূর্ব রাজাবাজারে ২১ দিনের লকডাউনের মেয়াদ আজ রাতেই শেষ হয়েছে। ফলে খুলে দেয়া হয়েছে রাজধানীর পূর্ব রাজাবাজার। তবে করোনা সংক্রমণ যেন নতুন করে না বাড়ে, সেজন্য আরও ১০ থেকে ১৫ দিন কড়াকড়ি থাকবে ওই এলাকায়।

মঙ্গলবার (৩০ জুন) রাতে স্থানীয় কাউন্সিলর ফরিদুর রহমান খান জানান, রাত ১২টা থেকে পূর্ব রাজাবাজারে আর লকডাউন থাকছে না। তবে আমরা সাবধানতার জন্য আরও ১০ থেকে ১৫ দিন কড়াকড়িভাবে এলাকা পর্যবেক্ষণ করব। এলাকার বাসিন্দা ছাড়া অন্য কাউকে অপ্রয়োজনে প্রবেশ করতে দেব না।

তিনি আরও বলেন, পূর্ব রাজাবাজারে ১০টি গেটের একটি খোলা ছিল। এখন থেকে দুইটি সম্পূর্ণভাবে খোলা থাকবে। বাকিগুলোর পকেট গেট খুলে দেয়া হবে। তবে সাধারণ মানুষের প্রবেশ ও বাহিরের ক্ষেত্রে পর্যবেক্ষণ করা হবে। অপ্রয়োজনে কেউ যেন এলাকায় প্রবেশ ও বের না হয়। এছাড়া প্রয়োজন ছাড়া রাস্তায় ঘোরাফেরাও নিয়ন্ত্রণ করা হবে। আর কোনো বাড়িতে যদি করোনা রোগী থাকে তাহলে কেবল সেই বাড়িটি আরও কিছুদিন লকডাউন করা হতে পারে।

গত ৯ জুন মধ্যরাতে রাজধানীর পূর্ব রাজাবাজারে পরীক্ষামূলকভাবে লকডাউন শুরু হয়। পরে ২৩ জুন লকডাউন আরও সাতদিন বাড়ানোর ঘোষণা দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

এদিকে রাজধানীর পূর্ব রাজাবাজারে লকডাউনের পর এবার ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত ওয়ারী এলাকার ভেতরে-বাইরের আটটি রোডে লকডাউন শুরু হচ্ছে আগামী শনিবার সকাল ছয়টা থেকে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ওয়ারীর ৪১ নম্বর ওয়ার্ডের এই ৮টি এলাকার মধ্যে বাইরের রোডগুলো হলো-টিপু সুলতান রোড, জাহাঙ্গীর রোড, ঢাকা–সিলেট হাইওয়ের জয়কালী মন্দির থেকে বলধা গার্ডেন এবং ভেতরের রোডগুলো হলো লারমিনি স্ট্রিট, হরী স্ট্রিট, ওয়্যার স্ট্রিট, র‍্যাংকিং স্ট্রিট ও নবাব স্ট্রিট।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net