ঢাকা   ১১:৪৩:১৪ পিএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরার শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অক্সফোর্ডের রোডস স্কলারশিপ পেলেন কুমিল্লার ফারহানা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পেটাল মুখোশধারী দুর্বৃত্তরা  মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত নকলায় মাদরাসার সভাপতি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২ প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

কিশোরগঞ্জে মানবিকতার অনন্য নজির, হটলাইনে ফোন করলেই পৌঁছে যাবে অক্সিজেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৩৬২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে করোনা আক্রান্তদের সেবায় এগিয়ে এসেছেন একদল স্বপ্নবাজ মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছেন করোনা রোগীদের বাড়ি। বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহসহ দিচ্ছেন অন্যান্য সহায়তাও।

মানবিক এই সহায়তা কাজের উদ্যোক্তা লুৎফুল্লাহ হুসাইন পাভেল, ‘ডেঙ্গু রোধে কিশোরগঞ্জ’র সমন্বয়ক মো. শহীদুল হক লাভলু ও বিনামূল্যে অক্সিজেন সরবরাহ কার্যক্রমের সমন্বয়কারী এহতেশামুল হুদা মুনাব্বি জানান, কোভিড-১৯ আক্রান্ত রোগী স্বাস্থ্যগত জটিলতার কারণে আতঙ্কে বিমর্ষ হয়ে পড়েন। এ সময় তাদের অক্সিজেনের প্রয়োজন হয়। সেইসব রোগীদের বিনামূল্যে বাড়ি বাড়ি গিয়ে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হবে।

এ জন্য টেকনিক্যাল সার্পোটের জন্য প্রফেসর ডা. খালেকুল ইসলাম ববির নেতৃত্বে ৫ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

কিশোরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে ২৪ ঘণ্টা এ কার্যক্রম বাস্তবায়নের জন্য কয়েকশ’ স্বেচ্ছাসেবক কাজ করবেন। তাছাড়া এ সেবা নিতে সাধারণ মানুষের জন্য একটি হটলাইন (০১৭১১ ১৪৫৬৬৮) চালু করা হয়েছে।

এছাড়া ‘ডেঙ্গু রোধে কিশোরগঞ্জ’ নামে একটি স্বেচ্ছাশ্রম ভিত্তিক সমন্বিত উদ্যোগ গ্রহণ করে গত ১৮ জুন থেকে কিশোরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে। সে লক্ষ্যে গণসচেতনতা তৈরির জন্য বাড়ি বাড়ি গিয়ে ২৫ হাজার লিফলেট বিতরণ করাসহ ৬টি ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটিয়ে প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন গড়ে ৮০-৯০ জন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন।

একদিন পর পর সামাজিক এ ব্যতিক্রমি কাজে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিশোরগঞ্জের ছাত্ররা ছাড়াও স্থানীয় স্কুল-কলেজ-মাদ্রাসা প্রতিষ্ঠানসহ সকল সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠক এবং নাগরিকদের স্বতঃস্ফূর্ত ব্যক্তিগত অংশগ্রহণসহ মোট ৫০০ জন স্বেচ্ছাসেবক অংশ নেন।

এমনকি ইসলাম ধর্মীয় রীতি অনুযায়ী সবাই যাতে পরিস্কার পরিচ্ছন্নতার প্রতি সজাগ দৃষ্টি রাখেন সে লক্ষ্যে আলেম-ওলামা মুফতির সমন্বয়ে একটি টিম গঠন করা হয়েছে। তাঁরা বিভিন্ন মহল্লার মসজিদগুলোতে বক্তৃতায় এ বিষয়টি মানুষের সামনে সঠিকভাবে তুলে ধরছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি