ঢাকা   ০৪:৪১:৩৬ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ

গাইবান্ধায় প্রয়োজনীয় অর্থাভাবে জেলা শহরের ডিবি রোডের ফোর লেন প্রকল্প বাস্তবায়নে কাজ অনিশ্চিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৪৩৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আনোয়ার হোসেন শামীম
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা শহরের যানজট নিরসন কল্পে পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন গাইবান্ধা-পলাশবাড়ি সড়ক থেকে ডিবি রোড হয়ে শহরের পুরাতন জেলখানার মোড় পর্যন্ত ফোর লেন প্রকল্প গ্রহণ করা হলেও আজও তা বাস্তবায়িত হচ্ছে না। আর কবে নাগাদ এই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে তাও কারো কাছে জানা নেই।

জানা গেছে, গাইবান্ধা জেলা শহরের ফোরলেন প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে ১৫৭ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপদ বিভাগ এই প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে শুধু পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন গাইবান্ধা-পলাশবাড়ি সড়ক থেকে ডিবি রোড হয়ে শহরের পুরাতন জেলখানার মোড় পর্যন্ত সড়ক ফোরলেনই হবে না বরং সড়কের পাশে পথচারী চলাচলের জন্য ফুটপাত, সড়ক ডিভাইডারে সুন্দর নান্দনিক ফুলের বাগান এবং কাচারী বাজার মসজিদ সংলগ্ন মোড়ে একটি গোল চত্বর ও দৃষ্টিনন্দন ফোয়ারাও গড়ে তোলা হবে।

প্রকল্প বাস্তবায়নে ইতোমধ্যে ঠিকাদার নিয়োগ এবং জমি অধিগ্রহণের কাজ শুরু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় জমি অধিগ্রহন এবং জমি সংলগ্ন অবকাঠামোর মূল্য পরিশোধ বাবদ ব্যয় হবে মোট ১১০ কোটি টাকা। ফলে জমি অধিগ্রহণ স¤পন্ন হলেও প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অভাবে অধিগ্রহণকৃত জমি ও জমি সংলগ্ন অবকাঠামোর মূল্য পরিশোধ করা সম্ভব হয়নি। তদুপরি রাস্তার ধারে বিশাল বিশাল কয়েকটি রেইন্ট্রিসহ অন্যান্য গাছ রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি গাছ কাটার কাজ সম্পন্ন হলেও এখনও অনেক গাছ কাটা বাকি রয়েছে। এদিকে ফোরলেন প্রকল্পটি বাস্তবায়ন না হওয়ার কারণে সীমাহীন যানজটে গাইবান্ধা জেলা শহরের মানুষ এখন চরম দুর্ভোগ পোহাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি