1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুর প্রতিপক্ষের গাছ কেটে জমি দখলের চেষ্টাঃ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন  সোনারগাঁয়ে এনসিপির ইফতার মাহফিল ও আলোচনা সভা নোয়াখালীর কোম্পানীগঞ্জে কভার্ডভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত 

গাজীপুর প্রতিপক্ষের গাছ কেটে জমি দখলের চেষ্টাঃ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৩৩৫ বার

এফ এ নয়ন, বিশেষ প্রতিনিধি:
গাজীপুর শ্রীপুরে প্রহলাদপুরে প্রতিপক্ষের গাছ কেটে জমি দখলের চেষ্টা ও ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত আব্দুর রউফ সরকারের ছেলে অ্যাডভোকেট মিজানুর রহমান প্রহলাদপুর মৌজায় সাড়ে ১৭ শতাংশ জমি পৈত্রিক সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। জমি সংলগ্ন প্রহলাদপুর স্কুল এন্ড কলেজ থাকায় ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি স্থানীয়গ্রামের আতিকুল্লাহ বাবুল সাড়ে ১৭ শতাংশ জমি স্কুলের মাঠ বাড়ানোর অজুহাতে ওই জমি দখলের চেষ্টা করছে। ইতিমধ্যে তাঁর জমির আনুমানিক আড়াই লাখ টাকার শতবর্ষী কাঁঠাল গাছ ও বড় বড় ২৫টি মেহগনি গাছ জোরপূর্বক কর্তন করে । এসময় মিজানের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন আতিকুল্লাহ বাবুল।

ভুক্তভোগী অ্যাডভোকেট মিজানুর রহমান বলেন, মা-বাবার সূত্রে জমির মালিক হয়ে ৫৮ বছর যাবৎ ভোগদখল করে ওই জমিতে দোকানঘর, কাঁঠাল গাছ ও মেহগনি গাছসহ বিভিন্ন প্রকার গাছ লাগিয়ে ভোগ করে আসছি। বর্তমানে জমির দাম হঠাৎ বেড়ে যাওয়ায় স্থানীয় ভূমিসদস্যু আতিকুল্লাহ বাবুলের নজর পড়ে ওই জমির উপর। স্কুলের অজুহাত দেখিয়ে সে জমি দখলের চেষ্টা করছে। সম্প্রতি জমির উপর স্থাপনা নির্মাণ করতে গেলে আতিকুল্লাহ বাবুল ও তার লোকজনর আমার ওপর হামলা চালায়। এসময় ৫০লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে জমিতে স্থাপনা নির্মাণ করতে দিবেনা বলে হুমকি দেন।

সে আরো জানাই এই ব্যাপারে পুলিশসুপার কাছে লিখিত অভিযোগ করলেও এখন পর্যন্ত কোন আশানুরূপ কোন প্রদক্ষেপ গ্রহন করা হয় নি।

এই বিষয়ে প্রশাসনের সাথে যোগাযোগ করা হলে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার ইমাম হোসেন জানান এই বিষয়ে পুলিশসুপার কার্যালয়ে একটা অভিযোগ হয়েছে আমরা তদন্ত করে দেখছি তদন্ত সাপেক্ষে আমরা আইনআনুগ ব্যাবস্থা গ্রহন করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net