ঢাকা   ০৭:২৭:৩৯ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক

গুইমারাতে জাহাঙ্গীর আলমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৩৫৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আবদুল আলী গুইমারা খাগড়াছড়িঃ
বাংলাদেশ আওয়ামীলীগ গুইমারা উপজেলা শাখার সভাপতি,গুইমারা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় জামে মসজিদ ও গুইমারা দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি,রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি জেলা ইউনিটের আজীবন সদস্য,প্রায়াত সাংবাদিক মো: হানিফ এবং বর্তমান গুইমারা প্রেস ক্লাবের সদস্য রেজাউল আলম শুভ’র বাবা বিশিষ্ট ব্যবসায়ী জনাব মো: জাহাঙ্গীর আলমের মৃত্যু সংবাদে গুইমারা উপজেলার সর্বত্র শোকের ছাঁয়া নেমে আসে।
জনাব জাহাঙ্গীর আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গুইমারা উপজেলা আওয়ামীলীগ,গুইমারা প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন।তার রুহের মাগফিরাত কামনায় শুক্রবার(২৪ জুলাই) গুইমারাস্থ দলীয় কার্যালয়ে গুইমারা উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আায়োজনে শোক সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।দোয়া ও মিলাদ পরিচালনা করেন,গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মাওলানা ক্বারী ওসমান গণি।উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: আইয়ুব আলী,আবু তাহের,সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মেমং মারমা,উপজেলা যুবলীগ সভাপতি বিল্পব শীল প্রমুখ।এদিকে উপজেলা বিভিন্ন মসজিদে শুক্রবার বাদ জুম্মা বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য,জনাব জাহাঙ্গীর আলম, গত ১৮ জুলাই দিবাগত রাত ৩ টায় চট্রগ্রামের মেট্রো-পলিটন হসপিটালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি