1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছিপাতলী ইউনিয়ন পরিষদের নিজস্ব এ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করলেন সাংসদ ব্যারিস্টার আনিস - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা কোম্পানীগঞ্জের চরপার্বতীতে পুকুরে অজ্ঞাত লাশ: খবর পেয়ে উদ্ধার করলো পুলিশ  ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী

ছিপাতলী ইউনিয়ন পরিষদের নিজস্ব এ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করলেন সাংসদ ব্যারিস্টার আনিস

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ২৫৯ বার

কে এম ইউসুফ : হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে কভিড-১৯ এর আইসোলেশন সেন্টার এবং এম্বুলেন্স সেবার কার্যক্রম চালু হলো আজ থেকে।

সাবেক মন্ত্রী, প্রবাসী ও বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং হাটহাজারীর সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।

শুক্রবার (১০ জুলাই) সকালে ছিপাতলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাভূ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ইউনুছ গণি চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমীন, হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সৈয়দ মো. ইমতিয়াজ হোসেন, হাটহাজারী মডেল থানার ওসি মো. মাসুদ আলম, গুমানমর্দন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান, নাঙ্গলমোড়া ইউপি চেয়ারম্যান সিরাজুল হক বাবুল প্রমুখ।

দেশে করোনা প্রকোপের এমন সংকটময় পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ছিপাতলীবাসী ও প্রবাসীদের সমন্বিত চেষ্টায় এই আ্যাম্বুলেন্স স্থায়ীভাবে ক্রয় করেন- ছিপাতলী ইউপি চেয়ারম্যান ও কঠোর পরিশ্রমী মানবিক মানুষ নুরুল আহসান লাভু।

উদ্বোধন শেষে মতবিনিময়ে এমপি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চেয়ারম্যানের প্রশংসা করে বলেন- এই ব্যবস্থার ফলে ছিপাতলী এলাকায় কোন পরিবারের সদস্যরা ভাইরাসে আক্রান্ত হলে তাদের বিনা খরচে এম্বুলেন্স সুবিধা পাবেন এবং করোনা পরবর্তীকালেও ছিপাতলীবাসী উপকৃত হবে’ এ উদ্যোগে প্রবাসী সহ সহায়তাকারী ছিপাতলীবাসীকে ধন্যবাদ জানান সাংসদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net