1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন 'আলোর প্রতীকে'র উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর প্রতীকে’র উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৫৯৮ বার

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
কুমিল্লা তিতাস উপজেলার কড়িকান্দি গ্রামের স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ‘আলোর প্রতীক’ এর উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলার কড়িকান্দি মাজার বাড়িতে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনটির উদ্যোগে ২শ পরিবারে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, দুধ, নুডলুস ও মসলা প্রদান করা হয়েছে। এতে সংগঠনটির আহবায়ক ইব্রাহিম খলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মজিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল হক।

সংগঠনটির যুগ্ম আহবায়ক ইসতিহাক আহমেদ আনিস এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সাইদুর রহমান ভূইয়া, হাজী আব্দুল খালেক, মোঃ আলী আশকর, হাজী ফজলুল হক, সাইজুদ্দিন, মোঃ আলী হোসেন, রিপন মিয়া, আলী হোসেন, নজরুল ইসলাম ও এলাহী বশির আকাশসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

মূলত সংগঠনটি প্রবাসী শাহআলম এর ঐকান্তিক প্রচেষ্টায় ও কড়িকান্দি গ্রামের অন্যান্য প্রাবসীদের সহযোগীতায় “আলোর প্রতীক” নামক সংগঠনটি বিভিন্ন সামাজিক ও উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় হিসেবে আজ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা ধরে রাখবে বলে বক্তারা বলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net