1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে মেডিকেল অফিসার,পুলিশ, নার্স ও স্বাস্থ্য কর্মী সহ করোনা সনাক্ত ১৫ জন, একদিনে সর্বোচ্চ আক্রান্ত হওয়ায় উপজেলা জুড়ে আতঙ্ক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচ আর ডি সি) এর  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার নবীনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন গোমাতলী মোহাজের সমিতির অডিট নিয়ে নয়ছয়, টেস্ট অডিট চলমান  ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষনা মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর

নবীগঞ্জে মেডিকেল অফিসার,পুলিশ, নার্স ও স্বাস্থ্য কর্মী সহ করোনা সনাক্ত ১৫ জন, একদিনে সর্বোচ্চ আক্রান্ত হওয়ায় উপজেলা জুড়ে আতঙ্ক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৩৭৭ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার,পুলিশ, নার্স ও স্বাস্থ্য কর্মী সহ ১৫ জন করোনা সনাক্ত হয়েছে।এই নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা ৭১ জনে দাঁড়িয়েছে। বুধবার (০১ জুলাই) দুপুর ২ টায় আসা রির্পোটে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. চম্পক কিশোর সাহা বিষয়টি নিশ্চিত করেন।

নতুন ১৫ জন করোনা আক্রান্ত রোগী হলেন নবীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ইমরান আহমেদ (৩৫), সিনিয়র ষ্টাফ নার্স আফরোজা বেগম(৪৫),ভূবিরবাকের স্বাস্থ্য সহকারী রুমি বেগম (২৬),নবীগঞ্জ থানার কনষ্টবল খালেদ আহমেদ (২৫),সমাজ সেবা অফিসের সুষেন্ড চন্দ্র দাশ(৫৬), সালামতপুর পৌর এলাকার মিতালী রানী দাশ(৩৩),অনিমা রানী পাল(৩৮) ও সহিদুল ইসলাম (৩১),ওসমানী রোডের রবিউল ইসলাম (৪০) ও তার স্ত্রী আসমা আক্তার (৩৫),শিবপাশা পৌর এলাকার মোঃ বিলাল হোসেন (২৫),বাংলা বাজারের ইমদাদুল ইসলাম (২৩) ও বানিয়াচং উপজেলার আলমগীর হোসেন(২৯)। এ ব্যাপারে নবীগঞ্জের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ বলেন, উপজেলায় এ পর্যন্ত ৮৬২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে রিপোর্ট এসেছে ৭২৫ টি। আজ নতুন ১৫ জন সহ সর্বমোট ৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকী ৬৫৪ টি রিপোর্ট নেগেটিভ।

আক্রান্ত ১৫ জনকে নিজের বাসায় আইসুলেশনে থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে ২৫ জন সুস্থ হয়ে উঠেছেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন,গত কয়েকদিনে উপজেলা পরিষদের কয়েকজন কর্মচার্রী সহ একদিনে সর্বােচ্চ সংখ্যক করোনা শনাক্ত হয়েছে। যা অত্যন্ত উদ্বেগজনক। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে বাসা- বাড়িতে থাকার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net