কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৮ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
২৮ জুন (রবিবার) ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার ঈদগাঁও মাইজপাড়া গ্রামের জাফর আলমের পুত্র ইসমাইল হোসেন মোর্শেদ (২৭), রামু উপজেলার ফাতেখারকুল লম্বরিপাড়া গ্রামের মোক্তার আহমদেন কন্যা আসমা (২৫), ইসলামাবাদ লামারপাড়া গ্রামের মৃত নুরুল আলমের পুত্র মোঃ আজিমুল হক (৩৫), ঈদগাঁও ভাদিতলা গ্রামের ছাবের আহমদের পুত্র .মোঃ শাহজাহান (৩০), ভাদিতলা মাঝেরপাড়া গ্রামের ছাবের আহমদের পুত্র মোঃ ইমরান (২৬), পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী গ্রামের মৃত মোহাম্মদ হাসেমের পুত্র খালেদ বাদশা, আব্দুল্লাহ ও শিয়াপাড়া গ্রামের সুখেন্দু রুদ্রর পুত্র সুবল রুদ্র (৪৫)।
ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, গ্রেফতারকৃত আসামীদের একইদিন দুপুরে আদালতে প্রেরন করা হয়।