ঢাকা   ০৬:৩১:১৬ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

নরসিংদীতে কোভিড -১৯ এর নমুনা সংগ্রহের গাড়ির উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৩৩৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : শনিবার ১১ জুলাই নরসিংদী সদর উপজেলা পরিষদের অর্থায়নে করোনা ভাইরাস (কোভিড -১৯) এর নমুনা সংগ্রহের জন্য বিশেষায়িত গাড়ির শুভ উদ্বোধন করেন নরসিংদী সদর সাংসদ মোহাম্মদ নজরুল ইসলাম বীরপ্রতিক।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু কাউসার সুমন, নরসিংদী মডেল থানা অফিসার ইন চার্জ মোঃ সাইদুজ্জামান, কৃষি অফিসার আবদুল হাই, নরসিংদী পৌরসভার প্যানেল চেয়ারম্যান রিপন সরকার, কাউন্সিলর এ কে এম ফজলুল হক লিটন, শীলমান্দী ইউপি চেয়ারম্যান আবদুল বাকির, হাজিপুর ইউপি চেয়ারম্যান ইউসুফ খান পিন্টু, মহিষাসুরা ইউপি চেয়ারম্যান ডাঃ এনামুল হক শাহীন, পাইকারচর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম, আলোকবালী ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা এস এম কাইয়ুম।

উদ্বোধনী অনুষ্ঠানে করোনা টেস্ট করেন ভাইস চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহিদা আক্তার। করোনা ভাইরাস এর নমুনা সংগ্রহের জন্য গাড়িটি করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করবে। এর জন্য ৫০০/ টাকা ফি দিতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি