ঢাকা   ০৯:২০:৫৫ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন

নরসিংদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৪৬১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী:
নরসিংদীর শিবপুরে মোবাইল নিয়ে দন্ধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন। শনিবার ৪ জুলাই সকালে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ আলী বিজয় ওরফে রিফাত (১৭)। সে উপজেলার শাষপুর (শহীদ মিনার সংলগ্ন) এলাকার আ: রশিদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়,আ: রশিদের ছেলে হিমেল (১৫) নিজের টাকা দিয়ে একটি মোবাইল ফোন কিনলে গত ৩ দিন আগে মোবাইল টি হারিয়ে যায়। পরে হিমেল বড় ভাই সন্দেহ করে ঝগড়া বিবাধ করে আসছে। আজ সকালে নিজ বাড়ীতে বড় ভাইকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। হত্যার পর তার চাচাকে জানান,যে আমার বড় ভাইকে মেরে ফেলেছি। তার পরই সে বাড়ি থেকে পালিয়ে যায়। শিবপুর মডেল থানা পুলিশ কে খবর দিলে মরাদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন।

এ ব্যাপারে শিবপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষে থেকে অভিযোগ করলে তদন্তপূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি