1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নয়নাভিরাম সবুজের অপরূপ সৌন্দর্য বৃষ্টিস্নাত সোহরাওয়ার্দী উদ্যানে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বন্যার্ত মানুষের পাশে আশ-শেফা হাসপাতাল: আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের মসজিদে দোয়ার আহ্বান চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু বিদেশে বিনিয়োগের নামে ব্যবসায়ীর অর্ধ কোটি টাকা আত্মসাতের মামলায় লালমাইয়ে কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সাতকানিয়ায় বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে কৃষকদের হাতে ধানের বীজ হাটহাজারী অঞ্চল ঐতিহ্যগতভাবেই শান্ত; আমাদেরকে তা ধরে রাখতে হবে’ প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ৩১ মাসের বকেয়া বেতন ও ব্যক্তিগত বিনিয়োগ ফেরত চান সহকারী বার্তা সম্পাদক ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ গণসংযোগে শাহজালাল: অন্যায়কারীকে ক্ষমতায় বসানোর সিঁড়ি না হওয়ার আহ্বান

নয়নাভিরাম সবুজের অপরূপ সৌন্দর্য বৃষ্টিস্নাত সোহরাওয়ার্দী উদ্যানে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৬৩৫ বার

বিশেষ সংবাদদাতা | মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার:

ইট-পাথরের যান্ত্রিক নগরী ঢাকায় বুকভরে নিশ্বাস গ্রহণ ও চোখের প্রশান্তির জন্য সবুজ গাছ-পালাবেষ্টিত স্থানের বড়ই অভাব। যানজট, যানবাহনের কালো ধোয়া, সর্বত্রই মানুষের ভিড়-হইচই, কোলাহলপূর্ণ পরিবেশ এ শহরের স্বাভাবিক সময়ের নিত্যদিনের চিত্র। কিন্তু গত চার মাসেরও বেশি সময় ধরে মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যু-আতঙ্কে নগরবাসী বলতে গেলে চার দেয়ালে বন্দি।

এমন পরিস্থিতিতে পরিবার-পরিজন নিয়ে আনন্দঘন মুহূর্ত কাটানোর অন্যতম স্থান হতে পারে ঢাকার ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী উদ্যান। উদ্যানের চারপাশে এখন অসংখ্য সবুজ বৃক্ষরাজির সমারোহ। বিশাল উদ্যান জুড়ে সবুজ গাছের গালিচা, গাছে গাছে রঙ-বেরংয়ের ফুল, কোকিল ও দোয়েলসহ বিভিন্ন পাখির কলরব, কাঠবিড়ালির দুরন্তপনা, লেকের পানিতে মাছের ছুটে চলা ও কালেভদ্রে পানকৌড়ির ডুব-সাঁতারের দৃশ্য নয়ন জুড়ায়।

মহামারি করোনাভাইরাসের কারণে কিছুদিন আগেও উদ্যানের চৌহদ্দিতে গজিয়ে ওঠা ঘাস অযত্নে অবহেলায় বিশাল আকার ধারণ করেছিল। কিন্তু সম্প্রতি মেশিনের সাহায্যে ঘাস কেটে ফেলায় এখন যে কেউ পরিবারের সদস্যদের নিয়ে সবুজ ঘাসের গালিচায় বসে নির্বিঘ্নে সময় কাটিয়ে দিতে পারেন।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে দেখা গেল সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে সুনসান নীরবতা। সকাল থেকে আকাশ মেঘলা থাকায় নিয়মিত প্রাতঃভ্রমণকারীদের উপস্থিতি ছিল হাতেগোনা মাত্র কয়েকজন। হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়ায় ক্ষণিকের মধ্যে গোটা উদ্যান শূন্য হয়ে পড়ে। কিছুক্ষণের বৃষ্টিতে সবুজ গাছপালা ও উদ্যানের ঘাসগুলো আরও সবুজ ও সতেজ হয়ে ওঠে।

শিখা চিরন্তনের সামনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছিলেন রাজু আহমেদ। তিনি বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিদিন ঘণ্টাখানেক সময় কাটিয়ে সারাদিনের কাজের ক্লান্তি দূর করি। উদ্যানের বিশুদ্ধ অক্সিজেন ও নয়নাভিরাম দৃশ্য দেখে মনটা ভরে যায়।’

গৃহবধূ নাসিমা আক্তার বললেন, উদ্যানের লেকটির পাশে বসে তিনি সবচেয়ে বেশি আনন্দ পান। তবে লেকের পানি নোংরা হওয়ায় তা চোখে লাগে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net