ঢাকা   ০১:১৯:৪০ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

ভার্চুয়াল কোর্ট বন্ধ না করলে লাগাতার আন্দোলনে যাবে ঢাকা বার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৬১৮ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক : ভার্চুয়াল কোর্ট বর্জন এবং রেগুলার কোর্ট চালুর দাবিতে একাট্টা ঢাকা বারের আইনজীবীরা। তাদের এ দাবি না মানলে লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন আন্দোলনরত আইনজীবীরা।

গতকাল রবিবার দুপুর ১২ টায় ঢাকা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় ভার্চুয়াল কোর্ট বর্জনের দাবীতে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় তারা ঢাকা বারের বর্তমান কমিটির সভাপতি মো. ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক হোসেন আলী খানের বরাবর পাঁচশত আইনজীবীর স্বাক্ষর সম্বলিত একটি স্বারকলিপি প্রদান করা হয়। স্বারকলিপিতে ভার্চুয়াল কোর্ট বর্জন ও আগামী তিন কার্য দিবসের মধ্যে রেগুলার কোর্ট চালুর দাবি পেশ করা হয়।

এ সময় আন্দোলনকারীরা বলেন, তাদের দাবী আদায় না হলে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে। তারা বলেন, এই আন্দোলনে আপনাদের সকলের সহযোগিতা চাই। ভার্চুয়াল কোর্টের নামে আইনজীবী ও বিচারপ্রার্থী মানুষকে হয়রানি করা হচ্ছে। মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। কোর্টের কর্মচারীদের নিকট আইনজীবীরা আজ জিম্মি। তাই আর নয় ভার্চুয়াল।

আন্দোলনরত আইনজীবীরা আরো জানান, সকল বারকে ভার্চুয়াল কোর্ট বর্জনের জন্য আহবান জানাচ্ছি। এই আন্দোলনে যারা সক্রিয় অংশগ্রহণ করেছেন, সহযোগিতা করছেন এবং ফেসবুকের মাধ্যমে সমর্থন দিচ্ছেন। তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। নিজেদের জয় নিশ্চিত জানিয়ে আন্দোলনে নেতৃত্বদানকারী আইনজীবীরা বলেন, জয় আপনাদের হবেই।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ঢাকা বারের সাবেক অফিস সেক্রেটারি আব্দুল খালেক মিলন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বার কার্যকর কমিটির সাবেক নেতৃবৃন্দ। তারা হচ্ছেন মো. শহীদ গাজী, এড.শফিকুল ইসলাম, এড. মিজানুর রহমান, এড. আসাদুজ্জামান বাবু, জহিরুল ইসলাম মুকুল, এড. জহুরা খাতুন জুই, এড. মাকসুদা খাতুন।

এছাড়া আরো বক্তব্য রাখেন আইনজীবী নেতা মোহাম্মদ উল্লাহ খান জুয়েল, এড. নুর হোসেন, এড. মাহবুব হাসান, এড. শাহজাহান মোল্লা প্রমুখ।

উল্লেখ্য, চলমান করোনাভাইরাসে দীর্ঘদিন কোর্ট বন্ধ থাকার পর চালু হয় ভার্চুয়াল কোর্ট। এ কোর্টের মাধ্যমে আইনজীবীদের সুযোগ-সুবিধা কুক্ষিগত করা হয়েছে বলে আইনজীবীরা দাবি করে আসছেন। অবশেষে তারা এর প্রতিবাদে বিক্ষোভ করেন এবং রেগুলার কোর্ট চালুর দাবিতে আন্দোলনে নামেন আইনজীবীদের একটা অংশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি