1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মনোহরগঞ্জে তিন সন্তানের জনকের রহস্যজনক মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

মনোহরগঞ্জে তিন সন্তানের জনকের রহস্যজনক মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৭৯৭ বার

জামাল উদ্দিন স্বপনঃ
কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের সাইকচাইল গ্রামে আতাউর রহমান (৩৮) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাড়ির পাশ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত আতাউর রহমান সাইকচাইল গ্রামের উত্তর পশ্চিম পাড়ার মৃত জুনাব আলীর ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে আতাউর রহমানের বাড়ি থেকে ৫ শ’ গজ দূরে গলায় দড়ি দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পায় প্রতিবেশিরা। পরে নাথেরপেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তিন সন্তানের জনকের রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বুঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net