1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় এবার করোনা আক্রান্তে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে প্রতিষ্ঠার চার বছরের মাথায় স্কুল পুড়ে ছাই সাতকানিয়ার এওচিয়া ছনখোলায় পাহাড় কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, ৪টি স্ক্যাভেটর বিকল খুটাখালীতে রাস্তা পারাপারে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত নোয়াখালীর কোম্পানীগঞ্জে বৈদ্যুতিক শকে এক যুবক নিহত দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসিম উদ্দীন আহমেদ এমপি দুই কিডনি বিকল— সাতকানিয়ার যুবক কায়েমের বাঁচার আকুতি, প্রয়োজন জরুরি সহায়তা ঈদগাঁওয়ে গরু বাজারের পাশেই ছাগল বাজারের স্থান নির্ধারন করেছেন প্রশাসন হাসান আলী ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও মেজবান নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক 

মাগুরায় এবার করোনা আক্রান্তে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৬৩৬ বার

মোঃ সাইফুল্লাহ: মাগুরায় এবার করোনা আক্রান্তে অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার(৬জুলাই) সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

মৃত নারীর মৌসুমি আক্তার (২৬) মাগুরা শহরের আদর্শপাড়া এলাকার আবু তাহেরের মেয়ে এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মাহাবুবুর রহমানের স্ত্রী।
মাগুরা সিভিল সার্জন কার্যালয় ও পারিবারিক সূত্র জানায়, গত ১ জুলাই মৌসুমি আক্তার ও তাঁর বাবা আবু তাহেরের কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। ৩ জুলাই তাঁদের দুজনেরই কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে। এ সময়ের মধ্যে মৌসুমি আক্তারের শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে মাগুরা সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখান থেকে ৩ জুলাই রাতে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মৃত্যু হয় অন্তঃসত্ত্বা মৌসুমি আক্তারের।

মৃত নারীর স্বামী মাহাবুবুর রহমান জানিয়েছেন, তাঁর স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, তাঁদের আড়াই বছরের একটি কন্যাসন্তানও রয়েছে। স্ত্রী মৌসুমি আক্তারকে তাঁর শ্বশুরবাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে দাফন করা হবে বলে জানান তিনি।
মাগুরার সিভিল সার্জন চিকিৎসক প্রদীপ কুমার সাহা জানান, ৩ জুলাই ওই নারীর কোভিড-১৯ শনাক্ত হয়। তিনিসহ এ পর্যন্ত জেলায় কোভিডে আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যা দাঁড়াল পাঁচ। গতকাল রোববার পর্যন্ত মাগুরায় ১৬৬ জন কোভিড রোগীর মধ্যে ৫২ জন সুস্থ হয়ে গেছেন বলে জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net