1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় প্রধানমন্ত্রীর শিশু খাদ্য উপহার ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ  দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা” ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার

মাগুরায় প্রধানমন্ত্রীর শিশু খাদ্য উপহার ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ২৬০ বার

মােঃ সাইফুল্লাহ: মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ২৯ জুলাই বুধবার মসজিদ-মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতাভূক্ত ৮০২ জন শিশুকে প্রধানমন্ত্রীর শিশু খাদ্য উপহার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০০ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপহার সামগ্রী ও উপকরণ বিতরণ করেন।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদেের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, সদর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী বিশ্বাস, শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কাননসহ আরো অনেকে।
অনুষ্ঠানে শ্রীপুর উপজেলার ৮ টি ইউনিয়নের মসজিদ-মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতাভূক্ত ৮০২ জন শিশুকে প্রধানমন্ত্রীর শিশু খাদ্য উপহার এবং ২০ জন মহিলা ও ১০ জন পুরুষকে বাইসাইকেল, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাথমিক বিদ্যালয়ে পড়ু–য়া ৪০ জন শিক্ষার্র্থীকে ২ হাজার ৪০০ শ’ করে টাকা এবং কলেজ ও মাধ্যমিক পর্যায়ে ৩০ জনকে ৬ হাজার করে মোট ৩ লাখ টাকা ও ৫০ জনের মাঝে ১ লাখ ২৫ হাজার টাকার শিক্ষা উপকরণ এবং শ্রীপুর আদিবাসী কল্যাণ সমিতি ও আমলসার আদিবাসী কল্যাণ সমিতিকে সাংস্কৃতিক উপকরণ ও ক্রীড়া সামগ্রীসহ সর্বসাকুল্যে ৭ লাখ ৫০ হাজার টাকার সামগ্রী বিতরণ করা হয়েছে ।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর বলেন, মসজিদ ও মন্দির ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রমের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খুবই আন্তুরিক। এ জন্য তিনি অনেক প্রকল্প বাদ দিলেও এ দু’টি প্রকল্প বাদ দেননি।
তিনি আরো বলেন সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমান্তরালে নিয়ে আসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন, যার সুফল আপনারা ইতিমধ্যেই পেতে শুরু করেছেন। আপনারা দয়া করে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য প্রাণখুলে দোয়া করবেন। আপনারা নিজেরা যে সমিতি গঠন করেছেন সেই সমিতির মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হওয়ার জন্য কুটির শিল্প প্রতিষ্ঠা করে যদি ইউএনওর কাছে জমা দেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের প্রয়োজনীয় সহযোগিতা করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net