1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে হৃষ্ট পুষ্টকরণ খামারিদের মাঝে প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

মীরসরাইয়ে হৃষ্ট পুষ্টকরণ খামারিদের মাঝে প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ২৯৬ বার

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা: মীরসরাইয়ে কোরবানী উপলক্ষে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্ট-পুষ্টকরণ প্রকল্পের আওতায় খামারীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ করা হয়েছে। ২ জুলাই (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার বলেন, মহামারী করোনা ভাইরাসের মধ্যেও সপ্তাহের প্রতিদিন আমরা খামারীদের জরুরী সেবা দিয়ে আসছি। উপজেলার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে খামারীদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। আসন্ন কোরবানী উপলক্ষে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্ট-পুষ্টকরণ প্রকল্পের আওতায় ৫০ জন হৃষ্ট-পুষ্টকরণ খামারিদের প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। এছাড়া উক্ত খামারিদের মাঝে ২০০ প্যাকেট কৃমির ওষুধ, ১০০ প্যাকেট ভিটামিক পাউডার, ৫০টি হেলথ কার্ড ও ৫০টি প্রশিক্ষণ ম্যানুয়েল প্রদান করা হয়েছে।

তিনি আরো বলেন, প্রশিক্ষণে খামারিদরে গরু হৃষ্ট-পুষ্টকরণের আধুনিক প্রযুক্তি যেমন ইউ.এম.এস ঘাসের সাইলজ ব্যবহার, উন্নত জাতের ঘাষ এবং দানাদার খাদ্যের পরিমাণ বিষয়ে অবহিত করা হয়। এছাড়া হৃষ্ট-পুষ্টকরণে খামারিদের প্রত্যেকটিকে গরুকে বাদলা, তড়কা, ক্ষুরারোগ ও গলাফুলা রোগের ভ্যাকসিন দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net