1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানের দলই নগর পশুর হাটে স্বাস্থ্যবিধির বলাই নেই - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে অনাবাদি জমিতে আউশ আবাদে নতুন সম্ভাবনা চব্বিশের গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহবান পার্বত্য প্রতিমন্ত্রীর খাগড়াছড়ির রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, নির্বাচিতদের নাম ঘোষণা মাগুরায় গলায় ফাঁস এবং আগুনে দগ্ধ হয়ে শিবলু খান (৪৫) ১ জনের মৃত্যু  মাগুরায় ২৪-এর শহীদদের স্মরণে ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান নবীনগরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)-জলসিঁড়ি’র উদ্বোধন করলেন সেনাপ্রধান চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযানে সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ

রাউজানের দলই নগর পশুর হাটে স্বাস্থ্যবিধির বলাই নেই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৩২৬ বার

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
রাউজানের গহিরা দলই নগর উচ্চ বিদ্যালয় মাঠের অস্থায়ী পশুর হাটে এসেছে প্রচুর গরু-ছাগল।
তবে স্বাস্থ্যবিধির বলাই নেই এই পশুর হাটে।পশুর হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের মধ্যে অনেকের মুখে নেই মাস্ক।নেই সামাজিক দূরত্বও।২৯ জুলাই বুধবার এই পশুর হাট পরিদর্শন কালে দেখা গেছে এমন দৃশ্য। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দলই নগর উচ্চ বিদ্যালয় মাঠে পশুর হাট বসানোর নির্ধারিত স্থান করে দিলেও দলই নগর সড়ক বন্ধ করে বসানো হয়েছে পশুর হাট।প্রায় এক কিলোমিটার সড়ক জুড়ে গাদাগাদি করে পশুর হাট বসানোর কারণে দুর্ভোগে পড়তে হয়েছে এলাকার কয়েক হাজার মানুষকে।পশুর হাটে আসা হাজার হাজার ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটে।ক্রেতারা একজন আরেকজনের গা ঘেঁষে তাদের পছন্দের গরু- ছাগল কিনতেও দেখা যায়।অপরদিকে করোনা প্রাদুর্ভাবে শারীরিক দুরত্ব না মানা ও মাস্ক ব্যবহার না করার সংবাদ পেয়ে দলই নগরের অস্থায়ী বাজারে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগের নেতৃত্বে র‌্যাব-৭ হাটহাজারী ক্যাম্পেরে সদস্যরা। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ মাস্ক বিহীন বাজারে আসা ক্রেতা-বিক্রেতাদের মাঝে মাস্ক বিতরণ করেন। এছাড়া কয়েকজনকে জরিমানা করেন তিনি। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, বাজারটিতে স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট বসেনি বলে সংবাদ পেয়ে পরিদর্শন করতে এসেছি। প্রাথমিক ভাবে বাজার কমিটিকে সতর্ক করেছি। কয়েকজনকে জরিমানা করেছি। জানা গেছে, গহিরা দলই নগরের অস্থায়ী বাজারটি স্থানীয় চেয়ারম্যান নুরুল আবছার বাঁশি নিয়ন্ত্রণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net