ঢাকা   ০৯:০৯:১৬ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

রাউজানে খান বাহাদুর আবদুল জব্বার চৌধুরী সড়কের পাশে কৃষি জমি ভরাটের কাজ বন্ধ করলো ইউএনও

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৪১৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
রাউজানে খান বাহাদুর আবদুল জব্বার চৌধুরী সড়কের পাশে মাটি দিয়ে কৃষি জমি ভরাটের কাজ বন্ধ করেন উপজেলা প্রশাসন। জানা য়ায়, রাউজান পৌরসভার ২নং ওয়ার্ডের মোবারক খীল এলাকার হাবিব নামে এক ব্যক্তি মাটি দিয়ে এই কৃষি জমি ভরাট করছে। মাটি ভরাটের কারণে খান বাহাদুর আবদুল জব্বার চৌধুরী সড়কটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। ৮ জুলাই বুধবার দুপুরে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ ওই এলাকায় উপস্থিত হয়ে কৃষি জমি ভরাটের কাজ বন্ধ করে দেন। এসময় ভরাটের কাজে ব্যবহৃত এসকেভেটারের চাবি নিয়ে রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খানের কাছে জমা দেয়। এবিষয়ে কৃষি জমি ভরাট কারী হাবিব কাছ জানাতে চাইলে তিনি বলেন,এটি কৃষি জমি নয়, এটি একটি পুকুর। পুকুরটি বনা পুকুর নামে পরিচিত।রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, কৃষি জমি ও পুকুর ভরাট করা বেআইনী । কারো প্রয়োজনে কৃষি জমি ও পুকুর ভরাট করতে হলে সংশ্লিষ্ট কতৃপক্ষের অনুমতি নিতে হবে।মোবারকখীল এলাকায় কৃষি জমি ভরাট করার কোন অনুমতি নেয়নি। একারণে কৃষি জমিতে মাটি ভরাট বন্ধ করে দিয়েছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি