1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান মহিলা মাদ্রাসার চার তলা ভবন নির্মাণ কাজ পরিদর্শনে এমপি ফজলে করিম - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন

রাউজান মহিলা মাদ্রাসার চার তলা ভবন নির্মাণ কাজ পরিদর্শনে এমপি ফজলে করিম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৩৩৬ বার

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
প্রায় তিন কোটি টাকা ব্যয়ে রাউজান মহিলা আলিম মাদ্রাসায় চার তলা ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে।এই মাদ্রাসাটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠা করেন অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান চৌধুরী। রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারা বটতল এলাকায় রাঙামাটি সড়কের উত্তর পাশে প্রতিষ্ঠিত এ মাদ্রাসাটি।উপজেলার এটি একমাত্র নারী শিক্ষার দ্বীনি প্রতিষ্ঠান।নারী শিক্ষার্থীরা এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করে এলাকায় আলো ছড়াচ্ছে।মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান চৌধুরী জানান,প্রতিষ্ঠার পর থেকে নানা ধরণের সহযোগিতা করে আসছেন স্থানীয় সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী ও ওয়ার্ড কাউন্সিলর ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জমির উদ্দিন পারভেজ।তাঁদের সহযোগিতায় এ মাদ্রাসাটি এমপিভুক্ত হয়।তিল তিল করে গড়ে উঠা মাদ্রাসাটি এই এলাকার নারী শিক্ষায় অবদান রাখছে।রয়েছে চার শতাধিক নারী শিক্ষার্থী।এসব শিক্ষার্থীদের পাঠদানে শিক্ষক-শিক্ষিকা রয়েছে ১৪ জন।এই মাদ্রাসার শিক্ষার পরিবেশ ও অবকাঠামো উন্নয়নে সরকারিভাবে দুটি ভবন নির্মাণ করা হয়েছে।বেসরকারিভাবে নির্মাণ করা হয়েছে অপর একটি ভবন।এরপরও শিক্ষার্থীর চাপ সামলাতে নতুন চারতলা ভবনটি করা হচ্ছে।মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় কাউন্সিলর জমির উদ্দিন পারভেজ বলেছেন-এই এলাকাটি একসময় ছিল শিক্ষা বঞ্চিত।এই মাদ্রাসা প্রতিষ্ঠার ফলে এলাকার নারীরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে।শিক্ষা প্রতিষ্ঠানটি নারী শিক্ষার অবদান রাখায় স্থানীয় সাংসদ এই মাদ্রাসাকে সার্বিক সহযোগিতা করে আসছেন।শিক্ষার্থীর সংখ্যা ও শিক্ষার গুণগত মান দেখে তিনি প্রতিষ্ঠানটির জন্য আরো একটি চারতলা ভবন উপহার দিয়েছেন।শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন করছে।গত বুধাবার এ প্রকল্পটি উদ্বোধন করেছেন স্থানীয় এমপির প্রতিনিধি,মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি জমির উদ্দিন পারভেজ।গত শনিবার এ চারতলা ভবন নির্মাণের স্থান ও কাজের গতি পরিদর্শন করেছেন এমপি ফজলে করিম চৌধুরী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net