1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে ফার্মেসী মালিকের বাড়ির মাটির গর্তে সরকারি ওষুধ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের

লালমনিরহাটে ফার্মেসী মালিকের বাড়ির মাটির গর্তে সরকারি ওষুধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৩৩৩ বার

মো: জাহিদ হোসেন স্টাফ রিপোর্টার, লালমনিরহাট: লালমনিরহাটে সরকারি ওষুধসহ আটক ফার্মেসী মালিক শরাফত আলীর বাড়ির মাটির নিচে গর্ত থেকে এবার ২বস্তা সরকারি ওষুধ উদ্ধার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

মঙ্গলবার ৩০ জুন সন্ধ্যায় লালমনিরহাট জেলা শহরের স্টোরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ব্যবসায়ী শরাফত আলীর বাড়ি থেকে উদ্ধার করা হয় এই সব সরকারি ওষুধ। এর আগে তার মালিকানাধীন টাউন ফার্মেসী থেকে সরকারি ওষুধসহ তাকে গ্রেফতার করা হয়েছিল।

আটক ফার্মেসীর মালিক শরাফত আলী লালমনিরহাট জেলা শহরের ওয়ালেস কলোনীর শমসের আলীর পুত্র। তিনি লালমনিরহাট জেলা শহরের পুরান বাজারের টাউন ফার্মেসীর মালিক।

পুলিশ জানায়, গত ২৫ জুন গ্রেফতারকৃত শরাফত আলীর স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশের একটি টিম স্টোরপাড়া এলাকায় মঙ্গলবার ৩০ জুন তার বাড়িতে অভিযান চালায়। বাড়ির পিছনে টয়লেট ও উঠানের মাটি খুরে ৭ধরণের সরকারি ওষুধ উদ্ধার করা হয়।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম জানান, সরকারি ওষুধ চুরি সিন্ডিকেটের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

প্রসঙ্গত, গত ২৩ জুন লালমনিরহাট জেলা শহরের ড্রাইভারপাড়া এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে ২৫প্রকারের সরকারি ওষুধ ও ১শত ৭৫টি ডিজিটাল ওজন পরিমাপক মেশিনসহ আব্দুর রাজ্জাক রেজা ও তার স্ত্রী নিলুফা ইয়াসমিনকে গ্রেফতার করে পুলিশ। পরে ওই ২জন ও রেজার ভাই এবং আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার মাহবুব আলম, কালীগঞ্জের জাকারিয়া এবং লালমনিরহাট সিভিল সার্জন অফিসের স্টোরকিপার মোয়াজ্জেম হোসেনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। এরপর আব্দুর রাজ্জাক রেজার তথ্যের ভিত্তিতে গত ২৫ জুন লালমনিরহাট জেলা শহরের টাউন ফার্মেসীতে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ওষুধসহ ব্যবসায়ী শরাফত আলীকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net