1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সবুজ বাংলাদেশ লোহাগাড়া উপজেলা শাখার ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

সবুজ বাংলাদেশ লোহাগাড়া উপজেলা শাখার ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ২৯৪ বার

প্রেস বিজ্ঞপ্তিঃ
‘সবুজ পৃথিবী সবুজ মন, নিরাপদ হোক বিশ্বায়ন’ এই প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে “মুজিববর্ষ উপলক্ষে” জাতীয় পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। আজ সকাল সাড়ে ১১ টার সময় লোহাগাড়ার একটি সামাজিক সংগঠনের ক্লাবে সংগঠনের আহবায়ক মুরাদুল হায়াত আল-মাহদী এই কর্মসূচি উদ্বোধন করেন।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন লোহাগাড়া সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরামের সাধরণ সম্পাদক জনাব প্রভাষক ইব্রাহিম খলিল ও লোহাগাড়া প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক সাংবাদিক দেলোয়ার হোসেন রশীদি। সভাপতি হিসেবে ছিলেন সংগঠনের সদস্য সচিব সাকিব বিন আহমেদ। এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম। এছাড়াও সংগঠনের আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রাকৃতিক পরিবেশ এবং প্রাকৃতিক দূর্যোগ থেকে বাংলাদেশ কে রক্ষা করতে (মুজিববর্ষ) উপলক্ষে সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সারাদেশে ৩০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশগ্রহণ হিসেবে লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে ১ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে ফলজ, বনজ ও ঔষধি চারাসহ অন্যান্য গাছের চারা।

সবুজ বাংলাদেশ লোহাগাড়া উপজেলার আহ্বায়ক মুরাদুল হায়াত আল-মাহদী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন দেশেকে স্বাধীন করার যুদ্ধে একজন নিবেদিতপ্রাণ নেতা। দেশের জন্য তাঁর অবদান ভুলার মতো নয়। প্রাকৃতিক দূর্যোগ থেকে দেশকে তথা দেশের মানুষকে রক্ষা করতে পরিবেশ উন্নয়নের কল্যাণে আমরা সবসময় কাজ করে যাবো ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net