1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিলেটের সম্প্রীতির রাজনীতির অন্যতম রূপকার এম এ হক : ডা. শফিক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

সিলেটের সম্প্রীতির রাজনীতির অন্যতম রূপকার এম এ হক : ডা. শফিক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৩৬৯ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার ঃ
অসহিষ্ণু রাজনীতির শত বাধা অতিক্রম করে তিনি সিলেটের রাজনীতির আকাশে সম্প্রীতির বার্তা ছড়িয়েছেন। ভিন্নমতকে কিভাবে শ্রদ্ধা করতে হয় তাও শিখিয়েছেন। আজ তিনি নেই। মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেছেন । তবে তিনি চলে গেলেও সিলেটের সম্প্রীতির রাজনীতির অন্যতম রূপকার হয়েই বেঁচে থাকবেন যুগ যুগ ধরে।’ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হকের ইন্তেকালে এক শোকবাণীতে এই কথাগুলো বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

জামায়াত আমীর এম এ হকের সাথে তার গভীর সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, সিলেটের দাবী-দাওয়া, অধিকার আদায়সহ গণতান্ত্রিক সব আন্দোলনে এম এ হককে খুঁজে পেয়েছি একজন সাহসী, পরমতসহিষ্ণু রাজনীতিবিদ হিসেবে। তিনি অন্যায়ের বিরুদ্ধে যেমন ছিলেন কঠোর, তেমনি ন্যায়ের পক্ষে ছিলেন কোমল। এই সময়ে তাঁর চলে যাওয়ায় নি:সন্দেহে শুণ্যতা নেমে আসবে সিলেটের রাজনৈতিক অঙ্গনে। আল্লাহ যেন এই শূন্যতা পূরণ করে দেন। ডা: শফিক তাঁর জান্নাতুল ফেরদাউস কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরবিারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net