1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ড, হাটহাজারী ও কর্ণফুলি উপজেলায় ৫’শত গর্ভবতী নারী পেলেন চিকিৎসাসেবা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

সীতাকুণ্ড, হাটহাজারী ও কর্ণফুলি উপজেলায় ৫’শত গর্ভবতী নারী পেলেন চিকিৎসাসেবা

সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের মাস ব্যাপী চিকিৎসা ক্যাম্পেইন সমাপ্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৬৫৫ বার

অশোক দাশ,চট্টগ্রাম:

বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের উদ্দ্যোগে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে চিকিৎসা ক্যাম্পেইনের অংশ হিসেবে সীতাকুণ্ডের ভাটিয়ারী হাজী টি.এ.সি উচ্চ বিদ্যালয়ে গর্ভবতী ও প্রসূতি মায়েদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের গাইনি ও প্রসূতি রোগ বিদ্যা বিশেষজ্ঞ লেফটেনেন্ট কর্ণেল মাহমুদা আশরাফী ফেরদৌসী। এদিন প্রায় ৭০ জন রোগিকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষুধ প্রদান ও পুষ্টিকর খাদ্য প্রদান করা হয়। এর মধ্যে দিয়ে এদিন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের মাসব্যাপী চিকিৎসা কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে শেষ হয়। সমাপনী দিনে কর্মসূচী পরিদর্শন করেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ নাজিম উদ্দিন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, ইউপি সদস্য আলমগীর মাসুম, মাঈন উদ্দিন প্রমুখ।
সংশ্লিষ্টরা জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বছর ব্যাপী বাংলাদেশ সেনা বাহিনীর চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়া সদর দপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় ১৮ ফিল্ড অ্যাম্বুলেন্স ও সিএমএইচ চট্টগ্রামের যৌথ উদ্দ্যোগে মাস ব্যাপী চলমান এই কর্মসূচীর সমন্বয় করেন কর্ণেল মোঃ মাসুদুর রহমান। ১৮ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ সরফরাজ হায়দার জানান, সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কর্ণফুলি, হাটহাজারী ও সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন স্থানে এই চিকিৎসা সেবা কার্যক্রমে ৫ শতাধিক মহিলাকে সেবা প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net