ঢাকা   ০৫:১৬:৫৯ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না

সোনারগাঁয়ে পানি বন্দি পৌরসভার ৯ নং ওয়ার্ডের মানুষ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৪৩৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পৌরসভা ৯ নং ওয়ার্ডে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতায় ভাসছে শাহাপুর গ্রাম। সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে থাকে। প্রায় অধিকাংশ রাস্তাঘাট ও বাড়ির আঙিনা বেশিরভাগ জায়গায় পানির তলে তলিয়ে থাকে।

সোমবার, (২০ জুলাই ২০২০) সরেজমিনে দেখা গেছে জলাবদ্ধতায় সাহাপুর গ্রামবাসী পানি বন্দি অবস্থার মধ্যে দিয়ে জীবন যাপন করছে। সামান্য বৃষ্টি হলেই হাঁটুপানি। তাদের অভিযোগ, আমাদের গ্রামের পানি যাওয়ার কোন রাস্তা নেই।

শাহাপুর গ্রামের আবদুল মোমেন বলেন, জনপ্রতিনিধিরা কোন খোঁজ খবর নিচ্ছে না। আমরা চরম ভোগান্তিতে আছি। এই পানি বের হওয়ার রাস্তা করে দিতে হবে আমাদের পক্ষে সম্ভব না সরকারি সহায়তা না পেলে।

স্থানীয় কাউন্সিলর মনিরুজ্জামান মধু বলেন, যেখানে সমস্যার খবর পাচ্ছি সেখানেই সমাধানের চেষ্টা করছি। প্রধানমন্ত্রীর স্বপ্ন ও আমাদের এমপি লিয়াকত হোসেন খোকার নির্বাচনী ওয়াদা – ” গ্রাম হবে শহর “। সে লক্ষেই কাজ করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি