1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১ কোটি গাছকে স্মারক বৃক্ষ হিসাবে রক্ষণাবেক্ষণ করা হবে - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১ কোটি গাছকে স্মারক বৃক্ষ হিসাবে রক্ষণাবেক্ষণ করা হবে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৩২০ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার:

পরিবেশ, বন ও পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, মুজিববর্ষে সারাদেশে রোপণ করা এক কোটি গাছকে ‘স্মারক বৃক্ষ’ হিসাবে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হবে।

‘মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন’ প্রতিপাদ্য ধারণ করে সারাদেশে এক কোটি চারা রোপণ কর্মসূচি বিষয়ে বুধবার (১৫ জুলাই) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ‌তি‌নি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।

তি‌নি বলেন, মুজিববর্ষে রোপণের জন্য এক কোটি চারার মধ্যে পঞ্চাশ ভাগ ফলজ এবং অবশিষ্ট পঞ্চাশ ভাগ বনজ, ওষধি ও শোভাবর্ধনকারী প্রজাতির। কোনো প্রকার বিদেশি প্রজাতির চারা এ কাজের জন্য উত্তোলন করা হয়নি। তাছাড়া বর্ণিত বৃক্ষরোপণ কাজ আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

মুজিববর্ষের এক কোটি গা‌ছের চারা ছাড়াও চলতি বৃক্ষরোপণ অভিযানে প্রতিটি সংসদীয় আসনের বিপরীতে ৫ হাজার করে মোট ১৫ লাখ বনজ, ফলদ ও ওষুধি চারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং সংস্থার ক্যাম্পাসে রোপণের জন্য বিতরণ করা হবে ব‌লেও জানান তি‌নি।

মন্ত্রী ব‌লেন, বন বিভাগের নিজস্ব ব্যবস্থাপনায় বনায়ন কার্যক্রমের আওতায় এ অর্থবছরে ৭ কোটি বৃক্ষরোপণ করা হবে। রোপণ পরবর্তী এসব চারার যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net