1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহতে পল্লীবিদ্যুতের মনগড়া বিল, ক্ষুদ্ধ গ্রাহক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান

ঈদগাঁহতে পল্লীবিদ্যুতের মনগড়া বিল, ক্ষুদ্ধ গ্রাহক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৫৭১ বার

সেলিম উদ্দীন, কক্সবাজারঃ
‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ সৌন্দর্য্যমন্ডিত স্লোগান ঠিকই আছে কিন্তু বিদ্যুৎ বিল তৈরিতে মনগড়া করছে বলে অভিযোগ উঠেছে ঈদগাঁহ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের বিরুদ্ধে।

বিল তৈরিতে অনিয়ম গ্রাহকের অভিযোগের বিষয় নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হলেও সমধানে আসেনি।

এবার জুলাই মাসের বিলের সাথে যুক্ত করে দিয়েছে ফেব্রুয়ারি মাসের পরিশোধ করা বিল। এই বিল নিয়ে পল্লী বিদ্যুৎ গ্রাহক ক্ষুদ্ধ হয়ে অফিসে যোগাযোগ করলে জবাবে তাঁরা বলেন, ‘এটা সফটওয়্যারের সমস্যা যার কারণে অটো বকেয়া বিল যুক্ত হচ্ছে এখানে আমাদের হাত নেই।’

পল্লীবিদ্যুৎ গ্রাহক আমান উল্লাহ বলেন, বিল তৈরি করার সময় আরো সর্তকমুলক ভাবে কাজ করতে হবে। সর্তক না হলে গ্রাহকের সমস্যা দিন দিন বাড়তে থাকবে।

তিনি মনে করেন. গ্রাহক বার বার বিল সংশোধন করার জন্য অফিসে আসা এটা অনেক বিরক্তিকর।

ঈদগাঁহ জোনাল অফিসের এজিএম শহীদুল আলমের কাছে জানতে চাওয়া হলে তিনি এই বিষয়ে আমি কিছু বলতে পারছি না বলে মন্তব্য করেন।

তিনি জানান, বিদ্যুৎ বিলের ক্ষেত্রে সার্ভার সমস্যা এই সমস্যা হয়।
তবে এখানে প্রশ্ন বিল তৈরির সাথে সার্ভারে কি সম্পর্ক? এই প্রশ্নে তিনি কোন উত্তর দেননি। বিল পরিশোধ না করলে পরের মাসের বিলে যোগ হবে এখন কথা হচ্ছে ফেব্রুয়ারি মাসের বিল বকেয়া থাকলে এত দিন কেন যোগ করে দেয়নি, জুলাই মাসে কেন যোগ হবে এমন প্রশ্ন করা হলে কোন উত্তর দেননি তিনি।

বাংলাদেশ এখন ডিজিটাল দেশ। ঘরে বসে বিল পরিশোধ করা যায়। বিকাশে বিল পরিশোধ করলে পরের মাসে আবার বকেয়া মাসের বিল বলে যোগ করে দেয়ার এমন হাজারো বিলের সমস্যা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net