1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারের সিএনজির ধাক্কায় বৃদ্ধ নিহত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

কক্সবাজারের সিএনজির ধাক্কায় বৃদ্ধ নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ২৯৯ বার

কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার সদরের খরুলিয়া বাজারে সিএনজি চালিত অটো রিক্সা গাড়ির ধাক্কায় হাজী মুসা আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (০৩ জুলাই) দিবাগত রাত ৮ টার দিকে খরুলিয়া গরুর বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুসা আলী মুন্সি পাড়া এলাকার মৃত নছরত আলীর ছেলে ও মাষ্টার ইউসুফের ছোট ভাই বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৮ টার সময় মুসা আলী স্থানীয় বাজার থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। সড়কের গরুর বাজার এলাকায় এলে পিছন দিক থেকে সিএনজি চালিত অটো রিক্সা তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। কিছুক্ষণ পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তার ছেলে গিয়াস উদ্দিন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net